চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কটাক্ষের মধ্যেই অভিনেতা বিশ্বজিৎ বললেন ‘যেটা ভালোবাসি, সেটাই বলেছি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:14 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

বাংলাদেশে এসে গরুর মাংস খাওয়ার কথা বলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন কলকাতার বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।

বাংলাদেশ সফরের সময় দেওয়া তার একটি সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় নানা সমালোচনা। পরে বিষয়টি নিয়ে মুখ খুলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেতা।

সম্প্রতি বাংলাদেশে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী। এ সময় এক সাক্ষাৎকারে তাকে বাংলাদেশের পছন্দের খাবার নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি পদ্মার ইলিশের পাশাপাশি গরুর মাংসের কথাও বলেন।

তখন তিনি জানান, বাংলাদেশে এলে ইলিশ খেতে ভালো লাগে এবং রাতে গরুর মাংস খাওয়ার পরিকল্পনাও রয়েছে। তার এই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অংশ তার সমালোচনা শুরু করে। বিশেষ করে তার ধর্মীয় পরিচয় উল্লেখ করে গরুর মাংস খাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়। তাকে নিয়ে বিভিন্ন কটাক্ষও করা হয়।

সমালোচনার মুখে নিজের খাবারের পছন্দ নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানান বিশ্বজিৎ চক্রবর্তী।

এক প্রতিক্রিয়ায় বাংলাহান্টকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্বজিৎ বলেন,“প্রথমত আমি সত্যি কথা বলেছি। আমি বুঝতে পারিনি যে সনাতনীরা সত্যি কথায় আপত্তি করবে। যেটা ভালোবাসি, সেটাই বলেছি। আমার ভীষণ পছন্দ মাটনও, বিফ ভালো লাগে বলে মাটন খারাপ লাগে- এমনটাতো বলিনি। এটা নিয়ে এতো হইচই করার কোনো কারণ নেই।”

এরআগে বিশ্বজিৎ জানান, শুটিংয়ের জন্য নয়, এক বোনের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশে এসেছিলেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশে এসে ৫ সেপ্টেম্বরই ভারতে ফিরে যান তিনি। বাংলাদেশে পাওয়া আতিথেয়তার প্রশংসাও করেছেন অভিনেতা।

এদিকে বিতর্কের মধ্যে কয়েকজন অভিনয়শিল্পী বিশ্বজিতের পাশে দাঁড়িয়েছেন। অভিনেত্রী ও নির্মাতা মানসী সিনহা তার বিরুদ্ধে হওয়া কুরুচিকর মন্তব্যের সমালোচনা করেছেন। অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ও বিশ্বজিতের সমর্থনে কথা বলেছেন এবং তার খাবারের পছন্দ নিয়ে তৈরি হওয়া বিতর্কের সমালোচনা করেছেন।

Tags: গরুর মাংসবিতর্কভারতশুটিং
Previous Post

খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ

Next Post

কলকাতায় সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ‘জয়া আর শারমিন’

Next Post

কলকাতায় সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ‘জয়া আর শারমিন’

ইরানের প্রেসিডেন্ট কি আসলেই পা ছুঁয়ে সালাম করেছেন হিন্দু ধর্মগুরুকে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT