এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক ফজলুল হক বলেছেন, শিগগিরই জ্বালানি সংকট অনেকটাই কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্যবসায়ী সংগঠন ও গণমাধ্যমব্যক্তিত্বদের বৈঠক শেষে তিনি একথা বলেন।
তিনি বলেন, আগামীদিনের শিল্পবিনিয়োগে জ্বালানির সংকট নিরসনে সরকারের পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আশ্বস্ত ব্যবসায়ীরা।
ফজলুল হক আরও বলেন, জ্বালানির সংকট ছাড়া ব্যবসা বাণিজ্য পরিচালনার অন্যান্য বিষয়েও সরকারের আশ্বাসে আশ্বস্ত হয়েছি।









