মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতা করে এ বিষয়ে জাতিসংঘের জোরালো ভূমিকারও আহ্বান জানিয়েছেন বিশ^নেতারা।








