চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিশাদ-আলিসের বোলিং তাণ্ডব, সাইফ-নাঈমের ফিফটিতে সিরিজ বাংলাদেশের

সাউথ আফ্রিকায় এ দলের ওয়ানডে সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকায় এ দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিই ভেস্তে যায় বৃষ্টিতে। তৃতীয় ম্যাচে বল হাতে দুর্দান্ত রিশাদ হোসেন ও আলিস আল ইসলাম। তাদের ঘূর্ণিতে দুইশর আগেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। এরপর ব্যাট হাতে সাইফ হাসান ও নাঈম শেখের ফিফটিতে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ এ দল। তাতে ১-০তে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে তাওহীদ হৃদয়ের দল।

পচেফস্ট্রুমে টসে হেরে আগে ব্যাটে নামে সাউথ আফ্রিকা এ দল। ৪০ ওভার ব্যাট করে ১৮২ রানে গুটিয়ে যায় তারা। জবাবে নেমে ৩৩ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন মার্কুইস অ্যাকারম্যান। ইমরান মানাক ৪৩ এবং জুবায়ের হামজা ৩১ রান করেন। এছাড়া কাইল সিমন্ডস ১৫ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশ বোলারদের মধ্যে রিশাদ হোসেন ১০ ওভারে এক মেডেনসহ ৪৫ রানে ৪ উইকেট নেন। ১০ ওভারে ৩৫ রানে ৩ উইকেট নেন আলিস। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিক হাসান ও সাইফ হাসান নেন একটি করে উইকেট।

জবাবে নেমে উদ্বোধনী জুটিতে ৯২ রান তোলেন সাইফ হাসান ও নাঈম শেখ। ১৫তম ওভারের শেষ বলে সাইফ আউট হলে জুটি ভাঙে। ৯ চার ও ৩ ছক্কায় ৫৩ বলে ৬১ রান করেন। ১২৯ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন আউট হন ১৬ বলে ১৭ রানে।

১৬৭ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারীরা। নুরুল হাসান সোহান আউট হন ২২ বলে ১৬ রানে। দলীয় ১৭০ রানে আউট হন নাঈম শেখ। ৬ চার ও ১ ছক্কায় ৭৭ বলে ৬০ রান করেন এই ওপেনার। ১৭৮ রানে পঞ্চম উইকেট হারায় টিম টাইগার্স। সাইফউদ্দিন আউট হন ১০ বলে ৩ রানে। পরে রিশাদ ও আফিফ হোসেন মিলে জয় নিশ্চিত করেন।

প্রোটিয়া বোলারদের মধ্যে কাইল সিমন্ডস ৩ উইকেট নেন। ইমরান মানাক ও ডিয়ান ফরেস্টার নেন একটি করে উইকেট।

Tags: আলিসনাঈমবাংলাদেশ ‘এ’ দলরিশাদলিড স্পোর্টসসাইফসাউথ আফ্রিকাহৃদয়
Previous Post

গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রুহুল কবির রিজভী

Next Post

আহত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post

আহত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চ্যানেল আইয়ে খোলা শোকবইয়ে বিশিষ্টজনের স্বাক্ষর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT