চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরে বিতর্ক উৎসবে ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:00 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2026
in রংপুর, শিক্ষা
A A

‘উত্তরের সমীরণে যুক্তির আলো’ স্লোগানকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হয়েছে সপ্তম বিভাগীয় বিতর্ক উৎসব-২০২৬। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফবিডি) আয়োজনে রংপুর ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে রংপুর বিভাগের ৫০টি স্কুল ও কলেজের প্রায় ৬০০ শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের সংসদীয় বিতর্ক, ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক, এআইয়ের প্রভাব ও শুদ্ধ উচ্চারণের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন দেশের বিভিন্ন পর্যায়ের বিতার্কিক ও বিশেষজ্ঞরা।

প্রধান অতিথির বক্তব্যে ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ আহসানুল কবির বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাহসী করে তোলে এবং তাদের জ্ঞান বাড়াতে সাহায্য করে।

এনডিএফের চেয়ারম্যান এ কে এম শোয়েব বলেন, ‘যুক্তিবাদী সমাজ তৈরি হলে আমাদের অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে। আমাদের জোরের যুক্তি নয়, বরং যুক্তির জোর দরকার।’

দিনব্যাপী আয়োজনে বাংলা বারোয়ারি বিতর্ক, ইংরেজি পাবলিক স্পিকিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছিল প্লানচেট বিতর্কও। এতে বিতার্কিকরা কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, শহীদ আবু সাঈদ, দেবী চৌধুরানী ও দিয়েগো ম্যারাডোনার মতো বিখ্যাত চরিত্র ফুটিয়ে তোলেন।

উৎসবের আহ্বায়ক জয় লালা বলেন, এ আয়োজনের মাধ্যমে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা অভিজ্ঞ বিতার্কিক ও বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ পেয়েছে। এতে তাদের নেতৃত্বের গুণ ও আত্মবিশ্বাস বাড়বে।

দিনব্যাপী এ উৎসবের মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক, চ্যানেল আই, বাংলানিউজটোয়েন্টিফোর, যায়যায়দিন ও সভ্যতা টিভি।

Tags: ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশবিতর্ক উৎসবরংপুর
Previous Post

আইফোন ১৮, প্রয়োজন নাকি বিলাসিতা?

Next Post

হামে আরও ৭ জনের মৃত্যু

Next Post

হামে আরও ৭ জনের মৃত্যু

বিশ্বকাপের আশা শেষ হলেও জয় নিয়ে ফিরছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT