চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিন্ডি ক্যামেরন যুক্তরাজ্যের এফসিডিওর স্থায়ী আন্ডার সেক্রেটারি নিযুক্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের নতুন স্থায়ী আন্ডার-সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার লিন্ডি ক্যামেরন। তিনি এই পদে দায়িত্ব নেওয়া প্রথম নারী।

ক্যাবিনেট সেক্রেটারি ডেম অ্যান্টোনিয়া রোমিওর ঘোষণায় জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড ও প্রধানমন্ত্রী অনুমোদনের পর লিন্ডি ক্যামেরনকে নিয়োগ দেওয়া হয়েছে। স্বাধীন সিভিল সার্ভিস কমিশনের নেতৃত্বে পরিচালিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তাকে বেছে নেওয়া হয়।

লিন্ডি ক্যামেরন বর্তমানে ভারতে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। এছাড়া নর্দার্ন আয়ারল্যান্ড অফিস এবং আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন।

নিয়োগের প্রতিক্রিয়ায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, কূটনীতি, উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা বিষয়ে লিন্ডির ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি গতিশীল নেতৃত্বের পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

মিলিব্যান্ড আরও বলেন, এফসিডিওর প্রথম নারী স্থায়ী আন্ডার-সেক্রেটারি হিসেবে লিন্ডিকে স্বাগত জানাতে তিনি বিশেষভাবে আনন্দিত।

ক্যাবিনেট সেক্রেটারি অ্যান্টোনিয়া রোমিও বলেন, নিরাপত্তা ও কূটনীতিতে লিন্ডির দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে তার দক্ষতা রয়েছে। এসব অভিজ্ঞতা এফসিডিওর কূটনৈতিক, উন্নয়ন ও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বাস্তবায়নে কাজে আসবে।

নতুন দায়িত্ব নিয়ে লিন্ডি ক্যামেরন বলেন, ১৯৯৮ সালে সিভিল সার্ভিসে যোগ দেওয়ার পর দেশ ও বিদেশে ডিএফআইডি এবং পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিস-তে কাজ করেছেন তিনি। এখন এফসিডিওর কূটনীতিক ও উন্নয়ন বিশেষজ্ঞদের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি গর্বিত।

ভারতে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় দুই দেশের অংশীদারত্বের মাধ্যমে প্রবৃদ্ধি, নিরাপত্তা ও সুযোগ তৈরিতে কাজ করার কথাও উল্লেখ করেন তিনি। ভারত ছাড়তে খারাপ লাগলেও নতুন দায়িত্ব শুরু করতে তিনি উচ্ছ্বসিত বলে জানান।

লিন্ডি ক্যামেরনের স্থলাভিষিক্ত ভারতে নতুন ব্রিটিশ হাইকমিশনার কে হবেন, তা পরবর্তী সময়ে জানানো হবে।

Tags: এফসিডিও
Previous Post

শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের জানাজার সময়সূচি

Next Post

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

Next Post
ছবি: সংগৃহীত

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

ছবি: সংগৃহীত

কঙ্গোর স্কুলে ভয়াবহ আগুনে নিহত ২৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT