চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়েমেনের ঐতিহাসিক বন্দরনগরী মোকা দখলে নিলো হুতিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2026
in আন্তর্জাতিক
A A
লোহিত সাগর

লোহিত সাগর

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইয়েমেনের ঐতিহাসিক ও কৌশলগত বন্দরনগরী মোকা বা আল-মাখার নিয়ন্ত্রণ নিয়েছে ইরানপন্থি হুতি বিদ্রোহীরা।

বৃহস্পতিবার শহরটি দখলের তথ্য নিশ্চিত করেছেন ইয়েমেনের সরকারি বাহিনীর চারটি সামরিক সূত্র।

এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির ওপর হুতিদের প্রভাব আরও বাড়ল।

সরকারি সামরিক সূত্রগুলো জানিয়েছে, হুতিরা লোহিত সাগরের কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জেও হামলা চালাচ্ছে। অন্যদিকে সরকারি বাহিনী ও তাদের মিত্ররা দক্ষিণে ধুবাব এলাকায় সরে যাচ্ছে। বাব আল-মান্দাব প্রণালির ঠিক কাছে অবস্থিত ধুবাব। এর বিপরীতেই রয়েছে পেরিম দ্বীপ।

সামরিক সূত্রগুলোর মতে, ধুবাব ও পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ বাব আল-মান্দাব প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইয়েমেনে সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। ইরান যুদ্ধের মধ্যে এই সংঘাত নতুন একটি যুদ্ধক্ষেত্র তৈরি করেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্যও হুমকি তৈরি করছে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনে যুদ্ধবিরতি হওয়ার পর কয়েক বছরের বড় ধরনের সংঘাত অনেকটাই থেমে যায়। তবে স্থায়ী রাজনৈতিক সমাধান না হওয়ায় সাম্প্রতিক লড়াই দেশটিকে আবার পূর্ণাঙ্গ যুদ্ধে ঠেলে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

বাব আল-মান্দাবকে আরবিতে ‘অশ্রুর দ্বার’ বলা হয়। ইয়েমেন ও আফ্রিকার উপকূলীয় দেশ জিবুতি ও ইরিত্রিয়ার মাঝের এই সরু জলপথটি লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথ। উপসাগরীয় দেশগুলোর তেল ও জ্বালানি এই পথ দিয়ে সুয়েজ খাল হয়ে ইউরোপের বাজারে যায়। এশিয়াগামী বিভিন্ন পণ্যবাহী জাহাজের জন্যও এটি গুরুত্বপূর্ণ নৌপথ।

ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ায় বাব আল-মান্দাবও বন্ধ হয়ে গেলে উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোর প্রধান নৌবাণিজ্যপথ আরও সংকুচিত হবে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি হতে পারে।

এদিকে যুদ্ধ শুরুর পর উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলাও সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যেই ইয়েমেনে হুতিদের নতুন অগ্রগতি মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত করার আশঙ্কা বাড়িয়েছে।

Tags: হুতি
Previous Post

‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

Next Post

মক্কা চুক্তিতে এই মুহূর্তে অন্য কোনো দেশকে নেওয়া হচ্ছে না, জানালো পাকিস্তান

Next Post

মক্কা চুক্তিতে এই মুহূর্তে অন্য কোনো দেশকে নেওয়া হচ্ছে না, জানালো পাকিস্তান

৫.৫ শতাংশ তরুণের হাতে নতুন অস্ত্র ই-সিগারেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT