চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধি অনন্যা ফাতিমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

ফ্যাশন মডেল ও হোস্ট অনন্যা ফাতিমা এবার ‘মিস গ্র্যান্ড বাংলাদেশ’ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করছেন। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতা।

এ প্রতিযোগিতায় বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও নারীর ক্ষমতায়নের বার্তা বিশ্বের কাছে তুলে ধরবেন অনন্যা। আন্তর্জাতিক এই প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বাংলাদেশের পরিচয় ও ঐতিহ্য তুলে ধরতে বিশেষ প্রস্তুতি নিয়েছেন তিনি।

দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে উপস্থাপনের পাশাপাশি একজন বাংলাদেশি নারী হিসেবে নিজ দেশকে গর্বের সঙ্গে তুলে ধরাই তার অন্যতম লক্ষ্য।

নারীর আত্মনির্ভরশীলতা ও ক্ষমতায়নকে সামনে রেখে অনন্যার রয়েছে বিশেষ উদ্যোগ ‘প্রজেক্ট শক্তি’। এ প্রকল্পের মাধ্যমে তরুণ ও সুবিধাবঞ্চিত নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্বাবলম্বী হওয়ার বিষয়ে উৎসাহিত করতে চান তিনি।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে অনন্যার ন্যাশনাল কস্টিউমে থাকছে দেশের ঐতিহ্যবাহী জামদানি।

এ প্রসঙ্গে অনন্যা ফাতিমা বলেন, “ন্যাশনাল কস্টিউমের মাধ্যমে জামদানিকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। যারা পেছন থেকে জামদানি তৈরি করেন, তাদেরও রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। আমি মনে করি, যারা এই কাজটি কষ্ট করে করেন, তারা অনেক সময় আড়ালেই থেকে যান। সুতরাং আমি তাদেরও রিপ্রেজেন্ট করব।”

বাংলাদেশের নিজস্ব তাঁতশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন জামদানিকে আধুনিক নান্দনিকতায় তুলে ধরার মাধ্যমে বিশ্বমঞ্চে দেশের একটি স্বতন্ত্র পরিচয় উপস্থাপন করতে চান অনন্যা।

বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার এই যাত্রায় অনন্যা ফাতিমার লক্ষ্য শুধু প্রতিযোগিতায় ভালো করা নয়; বরং একজন বাংলাদেশি নারী হিসেবে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও শক্তির গল্প বিশ্বদরবারে তুলে ধরা।

Tags: জামদানিলিড বিনোদন
Previous Post

নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

Next Post

এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড ৫৬ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন

Next Post

এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড ৫৬ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন

সিটি ক্লাবের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, তদন্তের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT