চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার রয়্যাল সোসাইটির সদস্য হলেন বাংলাদেশি গবেষক ড. রঞ্জন দত্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2026
in প্রবাস সংবাদ
A A

কানাডার রয়্যাল সোসাইটি অব কানাডার (আরএসসি) ২০২৬ সালের নতুন সদস্যদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত গবেষক ড. রঞ্জন দত্ত।

কমিউনিটিভিত্তিক দুর্যোগ গবেষণা, আদিবাসী জ্ঞান এবং জলবায়ু অভিযোজন নিয়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের কলেজ অব নিউ স্কলার্স, আর্টিস্টস অ্যান্ড সায়েন্টিস্টসের সদস্য নির্বাচিত করা হয়েছে।

৯ সেপ্টেম্বর রয়্যাল সোসাইটি অব কানাডা ২০২৬ সালের নতুন ফেলো ও সদস্যদের নাম ঘোষণা করে। কানাডার শিক্ষা, বিজ্ঞান, শিল্প ও জনজীবনে উল্লেখযোগ্য অবদানের জন্য তাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

ড. রঞ্জন দত্ত কানাডার মাউন্ট রয়্যাল ইউনিভার্সিটির মানবিক বিভাগের সহযোগী অধ্যাপক। ২০২০ সাল থেকে তিনি কমিউনিটি ডিজাস্টার রিসার্চের কানাডা রিসার্চ চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৭ বছর ধরে আদিবাসী, স্থানীয় ও অভিবাসী সম্প্রদায়ের সঙ্গে কমিউনিটিভিত্তিক এবং ভূমিভিত্তিক গবেষণা করে আসছেন তিনি।

গবেষণার জন্য ৩৯টি প্রকল্পে ১৫ মিলিয়ন কানাডিয়ান ডলারের বেশি প্রতিযোগিতামূলক তহবিল সংগ্রহ ও নেতৃত্ব দিয়েছেন রঞ্জন দত্ত। কানাডার পাশাপাশি বাংলাদেশ, নেপাল, আর্কটিক অঞ্চল, দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন গবেষণা অংশীদারের সঙ্গে কাজ করেছেন তিনি।

ড. রঞ্জন দত্তের গবেষণার অন্যতম লক্ষ্য হলো স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, ভূমিভিত্তিক জ্ঞান, সংস্কৃতি ও শাসনব্যবস্থাকে বৈজ্ঞানিক গবেষণা এবং নীতিনির্ধারণের সঙ্গে যুক্ত করা। তার মতে, কোনো এলাকার পরিবেশগত সংকট মোকাবিলায় শুধু বৈজ্ঞানিক জ্ঞান যথেষ্ট নয়। স্থানীয় ও আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের অভিজ্ঞতাও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উত্তর সাসকাচেওয়ানের উডল্যান্ড ক্রি ফার্স্ট নেশন সম্প্রদায়ের সঙ্গে কাজ করছেন তিনি। ২০২৫ সালে ওই অঞ্চলে ভয়াবহ দাবানলের সময় স্থানীয় জনগোষ্ঠীর ভূমিভিত্তিক জ্ঞানকে দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি ব্যবস্থাপনায় যুক্ত করার গুরুত্ব সামনে আসে।

ড. রঞ্জন দত্তের গবেষণায় উপনিবেশমুক্তকরণ বা ডিকলোনাইজেশনও গুরুত্বপূর্ণ বিষয়। তার মতে, এটি কোনো একটি নীতি বা প্রকল্পের মাধ্যমে সম্পন্ন হওয়ার বিষয় নয়। ভূমি, পানি, বন ও প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, দায়িত্ব এবং কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।

বাংলাদেশেও তার গবেষণার গুরুত্বপূর্ণ সংযোগ রয়েছে। জলবায়ু অভিযোজন, আদিবাসী জ্ঞান এবং ভূমিভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেছেন তিনি। তার লেখা ‘Decolonizing Climate Adaptation: Indigenous Land-Based Perspectives in Bangladesh’ বইটি এ বিষয়েই গুরুত্বপূর্ণ গবেষণাকর্ম হিসেবে বিবেচিত।

রয়্যাল সোসাইটি অব কানাডার সদস্যপদের জন্য ড. রঞ্জন দত্ত মনোনয়ন দেন তার গবেষণা সহযোগী এবং ইউনিভার্সিটি অব ক্যালগেরির সহযোগী অধ্যাপক ড. মিরল ব্যালার্ড। আগামী নভেম্বরে অটোয়ায় আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যদের অভিষেক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

মাউন্ট রয়্যাল ইউনিভার্সিটির প্রভোস্ট ও একাডেমিক ভাইস প্রেসিডেন্ট ড. চ্যাড লন্ডন অভিনন্দন জানিয়ে বলেন, তার এই নির্বাচন কমিউনিটিকেন্দ্রিক গবেষণায় তার অবদান এবং গবেষণার প্রভাবের স্বীকৃতি।

অন্যদিকে ড. রঞ্জন দত্ত এই স্বীকৃতিকে নিজের কাজের শেষ হিসেবে দেখছেন না। তার মতে, তিনি যেসব সম্প্রদায়ের সঙ্গে কাজ করেন, তারা যদি নিজেদের অধিকার, স্বায়ত্তশাসন ও শাসনব্যবস্থা আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করতে পারে, সেটিই হবে তার কাজের সবচেয়ে বড় অর্জন।

Previous Post

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইটের আলো জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

Next Post

মৃত্যুর গুজবে রুনা লায়লা বললেন, ‘আমি ভালো আছি’

Next Post

মৃত্যুর গুজবে রুনা লায়লা বললেন, ‘আমি ভালো আছি’

প্যানাসিয়ার দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT