চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ফোবানা সম্মেলনে সম্মাননা পেলেন মহিউদ্দিন খান মঈন ও রাশেদ আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2026
in প্রবাস সংবাদ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে সফলভাবে সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী ৪০তম ফোবানা সম্মেলন ফ্লোরিডা ২০২৬।

সম্মেলনে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটি এবং বাংলা ভাষাভাষী মানুষের জন্য চ্যানেল আইয়ের অসামান্য ও নিরলস সেবার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার মো. মহিউদ্দিন খান মঈন এবং চ্যানেল আইয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ।

যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার দর্শকদের জন্য অনুষ্ঠান ও সংবাদ প্রচারের পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বব্যাপী তুলে ধরছে চ্যানেল আই ইউএসএ। প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন, সমস্যা, সাফল্য এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড নিয়মিতভাবে তুলে ধরে চ্যানেলটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

যুক্তরাষ্ট্র থেকে চ্যানেল আই নিয়মিতভাবে ‘প্রবাস সংবাদ’, ‘ইউএসএ সংবাদ’, আইন ও অভিবাসনবিষয়ক অনুষ্ঠান, ট্যাক্স ও অ্যাকাউন্টিং, রিয়েল এস্টেট, স্বাস্থ্য ও চিকিৎসা, জীবনধারা এবং সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের তথ্যবহুল আয়োজন প্রচার করে আসছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের প্রয়োজনীয় তথ্য ও সেবা সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের সুখ-দুঃখ, অর্জন ও সম্ভাবনার কথা দেশ-বিদেশের দর্শকদের কাছে পৌঁছে দিতে এসব অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রবাসী বাংলাদেশিদের সাফল্য, সংস্কৃতি, সামাজিক কর্মকাণ্ড এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ বিষয়গুলো চ্যানেল আইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরার ক্ষেত্রে নিরলস প্রচেষ্টা ও বিশেষ অবদানের জন্য মহিউদ্দিন খান মঈন ও রাশেদ আহমেদকে এ সম্মাননা প্রদান করে ফোবানা কর্তৃপক্ষ।

সম্মাননা গ্রহণ করে তারা ফোবানা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও চ্যানেল আইয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির সংবাদ, অর্জন, সমস্যা ও ইতিবাচক কর্মকাণ্ড বিশ্বব্যাপী তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন মো: মহিউদ্দিন খান মঈন ও রাশেদ আহমেদ।

Tags: চ্যানেল আইসম্মাননা
Previous Post

শেষ ‘ভালো’ দিয়ে ভারতের বিপক্ষে সেমিফাইনাল জিততে চান মারুফা

Next Post

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইটের আলো জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

Next Post

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইটের আলো জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

কানাডার রয়্যাল সোসাইটির সদস্য হলেন বাংলাদেশি গবেষক ড. রঞ্জন দত্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT