দেশজুড়ে হায়ারের ডিরেক্ট সার্ভিস সেন্টার এখন ৬টি। গ্রাহকদের দ্রুত ও মানসম্মত বিক্রয়োত্তর সেবা দিতে চট্টগ্রামে প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার (ডিএসসি) চালু করেছে হায়ার বাংলাদেশ। এটি দেশে প্রতিষ্ঠানটির ষষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার।
বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামে নতুন এই সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়। হায়ার বাংলাদেশের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফ্যান জিং ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যান জিং বলেন, গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্থানীয় পর্যায়ে সার্ভিস সক্ষমতা আরও জোরদার করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে হায়ার।
চট্টগ্রামের গ্রাহকদের জন্য দ্রুত সেবা
নতুন ডিরেক্ট সার্ভিস সেন্টারের মাধ্যমে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকার গ্রাহকরা দ্রুত ও সহজে বিক্রয়োত্তর সেবা পাবেন। একই সঙ্গে দক্ষ ও পেশাদার সেবা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতা আরও উন্নত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
হায়ার বাংলাদেশের দাবি, স্থানীয় পর্যায়ে সরাসরি সেবা কার্যক্রম সম্প্রসারণের ফলে গ্রাহকদের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
৬৪ জেলায় সার্ভিস নেটওয়ার্ক
বর্তমানে হায়ার বাংলাদেশের সার্ভিস নেটওয়ার্কে ৬টি ডিরেক্ট সার্ভিস সেন্টার (ডিএসসি), ১৭টি এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার (ইএসসি) এবং ৮০টির বেশি অথোরাইজড সার্ভিস সেন্টার (এএসসি) রয়েছে।
এই নেটওয়ার্কের মাধ্যমে দেশের ৬৪ জেলার গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া গ্রাহকরা ১৬৬৭৮ নম্বরে কল করে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন সার্ভিস সাপোর্ট নিতে পারবেন।
হায়ার বাংলাদেশ জানিয়েছে, ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে সার্ভিস নেটওয়ার্ক আরও সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সেবার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।









