চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া প্রধানমন্ত্রীর বেতন আবারও বাড়ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং জানিয়েছেন, দেশটির রাজনৈতিক নেতাদের বেতন বাড়ানো হবে। এর ফলে বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া প্রধানমন্ত্রী হিসেবে তার বার্ষিক বেতন আরও প্রায় ১০ লাখ ডলার বাড়ছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর পার্লামেন্টে তিনি এ ঘোষণা দেন। নতুন কাঠামো অনুযায়ী, প্রধানমন্ত্রীর বার্ষিক বেতন ২ দশমিক ২ মিলিয়ন সিঙ্গাপুর ডলার থেকে বেড়ে ৩ দশমিক ৬ মিলিয়ন সিঙ্গাপুর ডলার হবে। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ১৭ লাখ থেকে বেড়ে ২৮ লাখ ডলার।

সিঙ্গাপুর সরকার দীর্ঘদিন ধরে রাজনৈতিক নেতাদের উচ্চ বেতনের পক্ষে যুক্তি দিয়ে আসছে। সরকারের দাবি, প্রতিযোগিতামূলক বেতন দক্ষ ও যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে আকৃষ্ট করতে এবং সুশাসন নিশ্চিত করতে সহায়তা করে। তবে সাধারণ নাগরিকদের আয়ের তুলনায় মন্ত্রীদের বেতন অনেক বেশি হওয়ায় বিষয়টি দেশটিতে রাজনৈতিকভাবে স্পর্শকাতর।

নতুন কাঠামোয় উপপ্রধানমন্ত্রীর বার্ষিক বেতন ১ দশমিক ৮৭ মিলিয়ন সিঙ্গাপুর ডলার থেকে বেড়ে ৩ দশমিক ০৬ মিলিয়ন ডলার হবে। আর মন্ত্রীদের বেতন পদমর্যাদা ও দায়িত্বের গুরুত্ব অনুযায়ী ১ দশমিক ৮০ মিলিয়ন থেকে ২ দশমিক ৮৮ মিলিয়ন সিঙ্গাপুর ডলারের মধ্যে নির্ধারণ করা হবে।

তবে নিজের বেতন বৃদ্ধির পুরো অর্থই মেয়াদকালে উপযুক্ত জনকল্যাণমূলক কাজে দান করার পরিকল্পনার কথা জানিয়েছেন লরেন্স ওং।

বেতন বাড়ানোর আগেও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন যুক্তরাষ্ট্রসহ জি-৭ জোটভুক্ত অনেক দেশের সরকারপ্রধানের তুলনায় অনেক বেশি ছিল।

লরেন্স ওং বলেন, রাজনৈতিক বেতন একটি কঠিন ও আবেগঘন বিষয়। তিনি আরও বলেন, এই অর্থের পরিমাণ অধিকাংশ নাগরিকের আয়ের চেয়ে বেশি হওয়ায় সিঙ্গাপুরের জনগণ বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করেন এবং এ নিয়ে তাদের অনেকেরই জোরালো মতামত রয়েছে।

তবে তার মতে, বিষয়টি শেষ পর্যন্ত নির্ভর করছে আগামী কয়েক দশকে দেশকে এগিয়ে নিতে সিঙ্গাপুর প্রয়োজনীয় মানের রাজনৈতিক নেতৃত্ব ধরে রাখতে পারবে কি না, তার ওপর।

ওং বলেন, আমাদের মূল কথা হলো, ভালো সরকার নির্ভর করে ভালো নেতৃত্বের ওপর।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে গত ১৫ বছর ধরে মন্ত্রীদের বেতন কাঠামোয় বড় ধরনের কোনো সমন্বয় করা হয়নি। দেশটি নিয়মিতভাবে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় স্থান পায়।

প্রধানমন্ত্রী জানান, বেতন বাড়ানোর সুপারিশ করেছে একটি স্বাধীন কমিটি। তবে বর্তমান দায়িত্বশীলদের ক্ষেত্রে নতুন বেতন কাঠামো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে না।

আগামী ১৫ অক্টোবর থেকে তাদের ব্যক্তিগত পরিস্থিতি ও কর্মদক্ষতার ভিত্তিতে সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত এককালীন বেতন সমন্বয় করা হবে। পরবর্তী সময়ে বেতন পরিবর্তন নির্ধারণ করা হবে সংশ্লিষ্ট ব্যক্তির কর্মদক্ষতা ও দায়িত্বের ওপর ভিত্তি করে।

Tags: সিঙ্গাপুর
Previous Post

ইতালিতে বাঁধনকে হেনস্তার ভিডিও বিশ্লেষণে তিনজনের পরিচয় শনাক্ত

Next Post

হংকংকে বিধ্বস্ত করে চারে চার জয় বাংলাদেশের

Next Post

হংকংকে বিধ্বস্ত করে চারে চার জয় বাংলাদেশের

ছবি: সংগৃহীত

দেশজুড়ে তীব্র লোডশেডিং, আওয়ামী শাসনামলের পরিকল্পিত দুর্নীতির ফসল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT