চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘২০২৩ সালের তুলনায় চলতি বছর একই সময়ে লোডশেডিং কম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:33 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

২০২৩ সালের জুন ও জুলাইয়ের তুলনায় চলতি বছরের একই সময়ে দেশে লোডশেডিং কম ছিল। তবে আগস্টে ২০২৩ সালের তুলনায় লোডশেডিংয়ের পরিমাণ বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাহেদ উর রহমান বলেন, দেশের বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাসের সংকট। গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে বর্তমানে যে লোডশেডিং পরিস্থিতি রয়েছে, তা আর থাকবে না বলে আশা করা যায়।

লোডশেডিংয়ের তুলনামূলক চিত্র তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের শেষ পূর্ণ বছর ছিল ২০২৩ সাল। ওই বছরের জুন, জুলাই ও আগস্টের সঙ্গে ২০২৬ সালের একই সময়ের গড় লোডশেডিং তুলনা করলে দেখা যায়, জুন ও জুলাইয়ে চলতি বছর লোডশেডিংয়ের পরিমাণ কম ছিল।

তিনি জানান, ২০২৩ সালের জুনে প্রতিদিন গড়ে লোডশেডিং ছিল ৯৬৯ মেগাওয়াট। ২০২৬ সালের জুনে তা কমে ৭৪১ মেগাওয়াটে দাঁড়ায়। জুলাইয়ে ২০২৩ সালে প্রতিদিন গড়ে ৬১৩ মেগাওয়াট লোডশেডিং হলেও চলতি বছরের জুলাইয়ে তা ছিল ৪৬০ মেগাওয়াট।

তবে আগস্টে পরিস্থিতি ভিন্ন ছিল। ২০২৬ সালের আগস্টে ২০২৩ সালের আগস্টের তুলনায় বেশি লোডশেডিং হয়েছে বলে জানান তিনি।

আওয়ামী লীগ সরকারের সময়ও দেশে লোডশেডিং ছিল উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, তখন ঢাকায় প্রায় লোডশেডিং দেওয়া হতো না। কারণ ঢাকার মানুষের ‘ভয়েস’ বেশি এবং সামাজিক পুঁজি বা ‘সোশ্যাল ক্যাপিটাল’ বেশি।

এ কারণে ঢাকার মানুষ লোডশেডিংয়ের অভিজ্ঞতার বাইরে থাকায় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে একটি বিশেষ ধরনের ধারণা তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের হেনস্থার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

তিনি বলেন, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tags: ডা. জাহেদ উর রহমানপ্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টালোডশেডিং
Previous Post

রাশিয়া-জার্মানি উত্তেজনা, জার্মান কনস্যুলেট বন্ধের নির্দেশ মস্কোর

Next Post

গাজীপুরের কালিয়াকৈরে ‘প্রকৃতিবন্ধু’র বৃক্ষরোপণ

Next Post

গাজীপুরের কালিয়াকৈরে 'প্রকৃতিবন্ধু'র বৃক্ষরোপণ

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চায় জাতিসংঘ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT