চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সচেতনতার মাধ্যমে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক। দক্ষিণ সিটির ৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেছেন, এজন্য সংশ্লিষ্টদের জরিমানা জোরদার করা হবে।








