মাগুরার শালিখা উপজেলার ফটকী নদীর ওপর নতুন সেতুর মূল কাজ এক বছর আগে শেষ হলেও সংযোগ সড়ক না হওয়ায় এখনো চালু হয়নি সেতুটি। ঢাকা থেকে আড়পাড়া হয়ে খুলনা ও আশপাশের জেলায় যাতায়াতে সেতুটি গুরুত্বপূর্ণ হলেও বাধ্য হয়ে পুরনো ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ দিয়েই চলাচল করছেন এলাকাবাসী।








