চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমুদ্রপথে অবৈধভাবে ইতালি যাওয়া ঠেকাতে যে উদ্যোগ সরকারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার প্রবণতা ঠেকাতে ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরে স্থানীয় জনপ্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে প্রচারণামূলক কর্মসূচি নেওয়া হবে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করে পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, বাংলাদেশ থেকে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে ইতালির রাষ্ট্রদূত গভীর উদ্বেগ জানিয়েছেন। বিশেষ করে সমুদ্রপথে অবৈধভাবে ইতালি যাওয়ার সময় অনেক বাংলাদেশি মারা যাওয়ার বিষয়টি বৈঠকে উঠে এসেছে।

প্রতিমন্ত্রী বলেন, ইতালিতে বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি বসবাস করছেন। তাদের ৬০ থেকে ৭০ শতাংশই শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলের মানুষ। রাষ্ট্রদূত ফরিদপুর, শরীয়তপুর ও মাদারীপুরের নাম উল্লেখ করে অবৈধভাবে ইতালি যাওয়ার প্রবণতা বন্ধে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এ জন্য ওই অঞ্চলের মানুষকে অবৈধভাবে বিদেশ যাওয়া থেকে বিরত রাখতে এবং বৈধভাবে বিদেশ যাওয়ার সুযোগ সম্পর্কে জানাতে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে প্রচারণামূলক কর্মশালা আয়োজন করা হবে। প্রয়োজনে স্থানীয় সরকার মন্ত্রী নিজেও এসব কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করা হয়েছে।

মীর শাহে আলম বলেন, ইতালি প্রতিবছর বাংলাদেশ থেকে নির্দিষ্টসংখ্যক বৈধ কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নেওয়ার সুযোগ দিচ্ছে। এই বৈধ সুযোগ যেন বাংলাদেশের মানুষ কাজে লাগাতে পারে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশের জনশক্তির দক্ষতা বাড়াতে তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় ভাষা শেখানোর বিষয়ে ইতালির সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইতালি সরকার এতে সম্মতি দিয়েছে। বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ইতালি থেকে প্রশিক্ষক পাঠিয়ে স্থানীয় প্রশিক্ষক তৈরির আশ্বাস দেওয়া হয়েছে।

এ ছাড়া মিলান শহরের খাদ্য অপচয় রোধ ও খাদ্য নিরাপত্তা কার্যক্রমের আদলে বাংলাদেশের একটি শহরকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করার প্রস্তাব এসেছে। এ ক্ষেত্রে খুলনা সিটি করপোরেশনের সঙ্গে মিলান শহর যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান প্রতিমন্ত্রী।

ইতালি বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম রাষ্ট্র ও বাণিজ্যিক অংশীদার উল্লেখ করে মীর শাহে আলম বলেন, বাংলাদেশ প্রতিবছর ইতালিতে প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ইউরো মূল্যের পোশাক ও চামড়াজাত পণ্য রপ্তানি করে। বিপরীতে ইতালি থেকে প্রায় ২ বিলিয়ন ইউরো মূল্যের যন্ত্রপাতি আমদানি করা হয়।

এ ছাড়া বাংলাদেশে মোট বার্ষিক রেমিট্যান্সের প্রায় ৫ শতাংশ, অর্থাৎ প্রায় ২ বিলিয়ন ইউরো ইতালি থেকে আসে বলেও জানান তিনি।

মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এ বিষয়ে মালয়েশিয়াকে প্রস্তাব দিয়েছে। তারা বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত এটুকুই অগ্রগতি হয়েছে।

বৈঠক শেষে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ফরিদপুর, শরীয়তপুর ও মাদারীপুর থেকে অনেক মানুষ অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টা করেন। এই প্রবণতা বন্ধ করতে হবে। অবৈধভাবে ইতালি যাওয়া বাংলাদেশ ও ইতালি উভয় দেশের জন্যই ক্ষতিকর। এ বিষয়ে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন।

Tags: ড. আবদুল মঈন খানমীর শাহে আলম এমপি
Previous Post

রিজিক ও বরকতের জন্য ইসলামে যে আমলগুলোর কথা বলা হয়েছে

Next Post

নাচ-বক্সিংয়ের পরে রোবট এবার চীনের সামরিক গবেষণায়

Next Post

নাচ-বক্সিংয়ের পরে রোবট এবার চীনের সামরিক গবেষণায়

১৯তম থেকে শুরু করে রেস জয়, ইতালির ৬০ বছরের অপেক্ষার অবসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT