চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯তম থেকে শুরু করে রেস জয়, ইতালির ৬০ বছরের অপেক্ষার অবসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ফর্মুলা ওয়ানে একের পর এক ইতিহাস গড়ে চলেছেন কিমি আন্তোনেলি। ২০ বর্ষী রেসার নিজের দ্বিতীয় মৌসুমেই চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে। রোববার ঘরের ট্র্যাকে ইতালিয়ান তরুণ গড়েছেন নতুন দুই কীর্তি।

জর্জ রাসেল, লুইস হ্যামিল্টন, ম্যাক্স ভেরস্টাপেনের মতো রেসারদের পিছে ফেলে ইতালিয়ান গ্র্যাঁ প্রি জিতেছেন কিমি। তবে আশ্চর্যজনক হল, অটোড্রোমো নাজিওনালে মনজায় তিনি রেস শুরু করেছিলেন ১৯তম স্থানে থেকে। এরচেয়েও বড় পাওয়া ইতালিয়ানদের, ঘরের মাঠে ঘরের ছেলের জয়। যার জন্য ইতালিকে অপেক্ষা করতে হয়েছে ৬০ বছর।

৬০ বছর আগে ১৯৬৬ সালে মনজায় সবশেষ লুডোভিকো স্কারফিওত্তি রেস জিতেছিলেন। তার পর আর কোন ইতালিয়ান রেসার ওই ট্র্যাকে রেস জিততে পারেননি। এত পেছনে থেকে রেস শুরু করে জয়ী হওয়াদের মধ্যে তিনি এখন দ্বিতীয়তে। ১৯৮৩ সালে লং বিচ গ্র্যাঁ প্রিতে ২২তম স্থানে থেকে রেস শুরু করে জয়ী হয়েছিলেন ব্রিটিশ চালক জন ওয়াটসন।

মার্সিডিজের আন্তোনেলি সতীর্থ জর্জ রাসেলের চেয়ে এখন ৬৬ পয়েন্ট এগিয় টেবিলের শীর্ষে। যা তাকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বেশ এগিয়ে রেখেছে। রোববার রাতের রেসে শুরুর দিকে ব্রিটিশ রেসার রাসেল লিডের জন্য লড়াই করছিলেন। কিন্তু তীব্র গতিতে তেড়ে আসা আন্তোনেলি তাকে দুবার ধরে ফেলেন। ১৭ ল্যাপের মধ্যে দুজনের মোকাবেলা শুরু হয়।

আন্তোনেলির সঙ্গে দ্বিতীয় হয়ে পোডিয়ামে ছিলেন রাসেল। তৃতীয় হয়েছেন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন রেডবুলের ম্যাক্স ভেরস্টাপেন। ষষ্ঠ স্থান থেকে রেস শেষ করেন হ্যামিল্টন।

Tags: কিমি আন্তোনেলিফর্মুলা ওয়ানলিড স্পোর্টস
Previous Post

নাচ-বক্সিংয়ের পরে রোবট এবার চীনের সামরিক গবেষণায়

Next Post

নেপালের আকস্মিক জলোচ্ছ্বাস ও ভূমিধস বাংলাদেশের জন‍্য কি বার্তা দিলো?

Next Post

নেপালের আকস্মিক জলোচ্ছ্বাস ও ভূমিধস বাংলাদেশের জন‍্য কি বার্তা দিলো?

আগামী সভাপতি নির্বাচন ঘিরে সিদ্ধান্ত চূড়ান্ত ইনফান্তিনোর, কী জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT