চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের ভালোর জন্যই নতুন খেলোয়াড় আসে: সোহেল রানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:31 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে আসিয়ান কাপের চ্যালেঞ্জ এসেছে বাংলাদেশের দুয়ারে। প্রথমবার ফিফা আসিয়ান কাপে খেলার জন্য প্রাথমিক ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় দল। ক্যাম্প শুরুর নবম দিনের মাথায় প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ দলের মিডফিল্ডার সোহেল রানা সিনিয়র। প্রবাসী ফুটবলারদের নিয়ে তিনি বলেছেন, যারা আসছে নতুন, তারা দলের ভালোর জন্যই আসছে। 

প্রবাসী খেলোয়াড়দের দলে অর্ন্তভূক্তি নিয়ে প্রশ্ন করা হলে সোহেল রানা বলেন, ‘দলে কে আসছে তা নিয়ে খেলোয়াড়দের মাথা ঘামানোর কিছু নেই। দলের ভালোর জন্যই নতুন খেলোয়াড় আসে এবং সবাই তা ইতিবাচকভাবেই দেখে।’

‘প্রবাসী বা বংশোদ্ভূতদের সাথে একজন সতীর্থ হিসেবে যেভাবে থাকার দরকার, একজন সতীর্থ হিসেবে যেভাবে আমাদের তাদের সাথে ব্যবহার করা দরকার, ভালোভাবে থাকা, ওভাবেই সুন্দরভাবে সবকিছুই হচ্ছে।’

সাফের আগে আসিয়ান কাপ আসায় দল সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে জানান সোহেল, ‘সাফের ঠিক আগে আসিয়ান কাপের প্রস্তুতি চলে আসায়, পুরো দল এটিকে একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। দল সে অনুযায়ী কাজ শুরু করেছে।’

‘আমাদের প্রতিপক্ষ যারা খেলবে আমাদের থেকে র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে আছে। আমরা তাদের সাথে ইতিমধ্যে কয়েকটা ম্যাচ খেলছি যাদের সাথে আমরা খেলবো। তাদের মানে টিম হিসেবে কেমন এটা আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ের জানা আছে। আমাদের যে ভিডিও সেশন হয়, ওদেরকে নিয়েই হয়। ওদের ছোট ছোট যা যা ভুল আছে বা শক্তির জায়গাগুলো আছে সেগুলা নিয়ে প্রাথমিক কাজগুলা হচ্ছে।’

‘আমরা ওভাবেই প্রস্তুতি নিচ্ছি যে, আমরা এখানে যেন একটা ভালো রেজাল্ট করতে পারি। আমরা শুধু সেখানে যাব যাওয়ার জন্যই না। কোচ বলতেছে ওইখানে যাব অবশ্যই কিছু একটা নিয়ে আসতে পারি যেন, আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি। আমরা নতুনভাবে শুরু করি যেটা আমাদের দেশের ফুটবলের জন্য ভালো হবে।’ যোগ করেন সোহেল রানা।

বাংলাদেশ দলের প্রাথমিক ক্যাম্পে আপাতত ৩১ জন্য খেলোয়াড় আছেন। প্রাথমিক ২৮ সদস্যের সাথে নতুন করে বংশোদ্ভূত খেলোয়াড় যোগ হয়েছে তিন জন। সবমিলিয়ে ৩১ সদস্য দলের সাথে অনুশীলন করছে।

Tags: আসিয়ান কাপডুলিবাংলাদেশলিড স্পোর্টসসাফসোহেল
Previous Post

কলকাতার ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পেয়েছে চ্যানেল আইয়ের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’

Next Post

স্কুল টুর্নামেন্টে গোল্ডেন বুট জিতলেন কন্যা, গর্বিত নাফিস ইকবাল

Next Post
Screenshot

স্কুল টুর্নামেন্টে গোল্ডেন বুট জিতলেন কন্যা, গর্বিত নাফিস ইকবাল

মোস্তারির ব্যাটে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের, বাকি কাজটা বোলারদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT