চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা তিন হারে এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ নিয়ে ফিরছে বাংলাদেশ

ছেলেদের এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:23 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাইপর্বের আসরে বাংলাদেশের স্বপ্ন ছিল মূলপর্বে যাওয়ার। তবে সেই পথে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দল। আসরে তিন ম্যাচে টানা হার দেখে খালি হাতে ফিরতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিনদের। শেষ ম্যাচে ভারতের বিপক্ষেও হারতে হয়েছে কোচ আতিকুল ইসলাম মিশুর শিষ্যদের। 

প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ২-০ গোলের হারের পর দ্বিতীয় ম্যাচে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল আব্দুল রিয়াদ ফাহিমের দল। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে সান্তনার জয় আশা করলেও এ ম্যাচে যুব দল হেরেছে ৩-০ গোলের ব্যবধানে। পুরো আসরে বাংলাদেশ দল ৮টি গোল হজম করলেও প্রতিপক্ষের জালে একটি গোলও দিতে পারেনি।

ভারতের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই কোনঠাসা ছিল বাংলাদেশ দল। ২৫ মিনিটে প্রথমবার এগিয়ে যায় ভারত। ডি বক্সের আগে পাওয়া বল গোলকিপার রাজ চৌধুরীকে ফাঁকি দিয়ে সহজেই জালে জড়ান ভারতের ফরোয়ার্ড ড্যানি লাইশ্রাম। প্রথমার্ধে বাংলাদেশ কিছু সুযোগ তৈরি করতে পারলেও সেগুলোতে কোনো ফল আসেনি। ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।

দ্বিতীয়ার্ধে সমানে সমান লড়ছিল বাংলাদেশ। তবে ৬০ মিনিটে ভারতের মিডফিল্ডার বিশাল যাদব ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ভলিতে আবারও বল জালে জড়ান, ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। ৭৯ মিনিটে ভারতের বদলি নামা মো. আরবাস ব্যবধান আরও বাড়ান। তার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। পরে ওই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

এশিয়ান কাপের টেবিলে সবার নিচের দলের নাম বাংলাদেশ। তিন ম্যাচ খেলে তাদের পয়েন্ট শূন্য। অন্যদিকে দুই ম্যাচ খেলে দুটিতে জিতে সবার উপরে উজবেকিস্তান। সেরা সাত রানার্সআপ হওয়ার সুযোগও আপাতত আর বাংলাদেশের নেই। সেই হিসেবে এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশের খেলার সম্ভাবনা শেষ হয়েছে।

Tags: উজবেকিস্তানএশিয়ান কাপবাংলাদেশভারতলিড স্পোর্টসসিরিয়া
Previous Post

পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে মার্কিন দুই দূত

Next Post

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে স্বীকৃতি পেল এনার্জিপ্যাক

Next Post
ছবি: সংগৃহীত

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে স্বীকৃতি পেল এনার্জিপ্যাক

ছবি: সংগৃহীত

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT