চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০ কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা মওকুফ করেছেন রাষ্ট্রপতি। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারির বিরোধিতা করে গত বছর আন্দোলনে অংশ নেওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে এসব শাস্তি দেওয়া হয়েছিল।

রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পৃথক ২০টি প্রজ্ঞাপনের মাধ্যমে শাস্তি বাতিলের বিষয়টি জানিয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দণ্ড মার্জনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা আপিল আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর করে রাষ্ট্রপতি তাদের ওপর আরোপিত শাস্তি বাতিলের আদেশ দেন।

শাস্তি মওকুফ হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কমিশনার (চলতি দায়িত্ব) জাকির হোসেন, অতিরিক্ত কর কমিশনার হাছান তারেক রিকাবদার, মির্জা আশিক রানা, চাঁদ সুলতানা চৌধুরানী, সুলতানা হাবীব, মুরাদ আহমেদ, সিফাত ই মরিয়ম, আমীমুল ইহসান ও সাধন কুমার কুণ্ডু।

এছাড়া যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন, মামুন মিয়া, মাসুমা খাতুন, মোরশেদ উদ্দীন খান, সানোয়ারুল কবির, উপ কর কমিশনার জিল্লুর রহমান, ইমাম তৌহিদ হোসেন, সাইদুল ইসলাম, শাহাদাৎ জামিল এবং রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া ও শফিউল বশরের শাস্তিও বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছরের ২৪ জুন জাতীয় রাজস্ব ভবনের প্রবেশপথে অবস্থান নিয়ে বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ওই কর্মকর্তারা ‘সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯’ লঙ্ঘন করেন।

এর আগে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির বিরোধিতা করে এনবিআরের কর্মকর্তারা আন্দোলনে নামেন। আন্দোলনের সময় এনবিআরের প্রধান কার্যালয় অবরুদ্ধ রাখা হয় এবং সারা দেশে দুই দিনের কর্মবিরতি পালন করা হয়। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।

পরবর্তী সময়ে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কর্মকর্তারা নতুন করে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তাকে সংস্থার কার্যালয়ে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও ঘোষণা করা হয়।

আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার এনবিআরের সেবাকে ‘অত্যাবশ্যকীয়’ সেবা হিসেবে ঘোষণা করে। একই সঙ্গে সংকট সমাধানে পাঁচ উপদেষ্টাকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।

পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরেন কর্মকর্তারা। তবে এরপর তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় ১১ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়।

এসব শাস্তির মধ্যে ছিল বাধ্যতামূলক অবসর, সাময়িক বরখাস্ত এবং বেতন গ্রেড অবনমন। রাষ্ট্রপতির আদেশে এখন ওই ২০ কর্মকর্তার এসব শাস্তি বাতিল করা হলো।

Tags: এনবিআরকর্মকর্তাজাতীয় রাজস্ব বোর্ডরাষ্ট্রপতি
Previous Post

সিনেট নির্বাচনে ট্রাম্পপন্থীদের ১০ মিলিয়ন ডলারের বিজ্ঞাপন

Next Post

৪ তরুণের হাতে কালি ও কলম পুরস্কার, এরপর নজরুলগীতিতে শতবর্ষ আগের স্মৃতি

Next Post

৪ তরুণের হাতে কালি ও কলম পুরস্কার, এরপর নজরুলগীতিতে শতবর্ষ আগের স্মৃতি

ছবি: সংগৃহীত

ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকি কেন, যখন জানি ভেতরে নতুন কিছু নেই?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT