চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পেয়েছে চ্যানেল আইয়ের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

চলতি বছরের ১৭ মে রাত ১০টা ২০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল আয়েশা আক্তারের দীর্ঘ এক যুগের লড়াই আর সাফল্যের গল্প নিয়ে নির্মিত হওয়া ২৪ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের বিশেষ প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’। যা প্রচারিত হওয়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই তথ্যচিত্রই এবার সেরা ডকুফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে কলকাতার স্বামী বিবেকআনন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।

চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও এই ডকুফিল্ম পরিচালক মোস্তফা মল্লিক জানান, আগামী ১২ সেপ্টেম্বর কলকাতার স্বামী বিবেকআনন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ডকুফিল্মের অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে বিশেষ প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’কে। এর আগে ৪-১১ সেপ্টেম্বর কলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শিত হবে আয়েশা আক্তারের জীবনের সংগ্রাম নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’। তবে ৮ সেপ্টেম্বর কলকাতার বিবেকআনন্দ কলেজে শুধু মাত্র এই ডকুফিল্মটির প্রদর্শনী নিয়েই কাজ হবে।

কিন্তু কে এই আয়েশা জানেন কি?
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়াহাট গ্রামের এক তরুণী আয়েশা আক্তার। জন্ম থেকেই যার দুটি হাত নেই, সমাজ যাকে অবহেলা করেছে আর অভাবের তাড়নায় বাবা একসময় যাকে অভাবের তাড়নায় বাবা একসময় যাকে সার্কাসে বিক্রি
করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই আয়েশা আক্তার আজ বাংলাদেশের অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য প্রতীক। সেই তরুণীই সব বাধা জয় করে পা দিয়ে লিখে সদ্য মাস্টার্স পরীক্ষায় প্রথম বিভাগ (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন।

আয়েশার সেই দীর্ঘ এক যুগের লড়াই আর সাফল্যের গল্প নিয়ে নির্মিত হওয়া বিশেষ প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’। যার প্রযোজনায় র‍য়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর এবং এর পরিকল্পনা ও পরিচালনা করেছেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক।

চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও এই ডকুফিল্ম পরিচালক মোস্তফা মল্লিক বলেন, বিগত এক যুগেরও বেশি সময় ধরে আমি আয়েশাকে ফলো করেছি, তার প্রতিদিনের সংগ্রাম দেখেছি। চ্যানেল আই আমাকে এই বায়োডকুমেন্টারিটি তৈরি করার জন্য পূর্ণ স্বাধীনতা ও সুযোগ দিয়েছে। আয়েশা প্রমাণ করেছে, জীবনকে জয় করতে হাত লাগে না, অটল ইচ্ছাশক্তিই যথেষ্ট।

Tags: চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালকফরিদুর রেজা সাগরমোস্তফা মল্লিকলিড বিনোদনশিশুসাহিত্যিক
Previous Post

আমরা বাংলাদেশে সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি

Next Post

দলের ভালোর জন্যই নতুন খেলোয়াড় আসে: সোহেল রানা

Next Post

দলের ভালোর জন্যই নতুন খেলোয়াড় আসে: সোহেল রানা

Screenshot

স্কুল টুর্নামেন্টে গোল্ডেন বুট জিতলেন কন্যা, গর্বিত নাফিস ইকবাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT