জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত, সংসদ ও রাজপথে সমানতালে আন্দোলন চলবে। ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের লংমার্চে তিনি আরো বলেন, পচা শামুকে কখন যে এই সরকারের পা কাটবে তা কেউ বলতে পারেনা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বলেছেন, ছয় মাসেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় পরিণত হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।








