একটি গাছ মানে শুধু সবুজ নয়-একটি জীবন, আর কোমলমতি শিক্ষার্থীদের হাতেই সেই জীবনের ভবিষ্যৎ। উপহার হিসেবে গাছের চারা তুলে দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে এমনই বার্তা দিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ‘প্রকৃতিবন্ধু’ বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।








