চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 পূর্বাহ্ন 05, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসার ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপাকসাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কর্তৃপক্ষ। ২০১৩ সালে এয়ারবাসের সঙ্গে করা একটি চুক্তিতে ৮ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি বা ঘুষের অভিযোগ তদন্তকারী কমিশন (সিআইএবিওসি) জিজ্ঞাসাবাদের পর নামাল রাজাপাকসাকে আদালতে হাজির করে। পরে কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট আসঙ্গা বোদারাগামা আরও তদন্তের জন্য ৪০ বছর বয়সী এই রাজনীতিককে দুই সপ্তাহ হেফাজতে রাখার নির্দেশ দেন।

সিআইএবিওসি জানিয়েছে, ২৩০ কোটি ডলারের এয়ারবাস চুক্তি নিশ্চিত করতে ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি শ্রীলঙ্কার রাজনীতিক ও কর্মকর্তাদের যে অর্থ দিয়েছিল, তার অংশ হিসেবে নামাল রাজাপাকসা ৮ লাখ ডলার গ্রহণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

আদালতে বলা হয়, এক শ্রীলঙ্কান ব্যবসায়ী সিঙ্গাপুরের দুটি ব্যাংক হিসাবের মাধ্যমে নামাল রাজাপাকসার কাছে ওই অর্থ পাঠানোর ব্যবস্থা করেছিলেন। তার আইনজীবী নিশান্থা দয়ানন্দ জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন।

এর আগে গত মে মাসে দুর্নীতিবিরোধী সংস্থাটি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসাকেও জিজ্ঞাসাবাদ করেছিল। তার বিরুদ্ধেও বিমান কেনার ওই চুক্তিতে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।

এদিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের সাবেক প্রধান নির্বাহী কপিলা চন্দ্রসেনা গত মার্চে তদন্তকারীদের জানিয়েছিলেন, তিনি প্রেসিডেন্টকে প্রায় ৫ লাখ ডলার ঘুষ দিয়েছিলেন। মে মাসে পুনরায় গ্রেপ্তার হওয়ার ঠিক আগে এক আত্মীয়ের বাড়ি থেকে চন্দ্রসেনার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Tags: ছেলে গ্রেপ্তারশ্রীলঙ্কা
Previous Post

এমবাপে এমন এক পেনাল্টি হাতছাড়া করলেন, হেরেই গেল রিয়াল

Next Post

মাদক পাচার তদন্তে উঠে এলো আগুয়েরোর নাম

Next Post

মাদক পাচার তদন্তে উঠে এলো আগুয়েরোর নাম

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন হরমুজে থাকার পর মরিচা ধরা অবস্থায় বন্দরে মার্কিন বিমানবাহী রণতরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT