দু’সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে বলে আবারও আশ্বস্ত করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জনদুর্ভোগ কমাতে সব ধরনের বিকল্প উৎসের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তেল শোধনাগারের সক্ষমতা বাড়ানো হচ্ছে।








