চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌন্দর্যের মঞ্চে ‘ইয়েস কার্ড’- এর বদলে নিমগাছের চারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2026
in লাইফস্টাইল
A A

সৌন্দর্য প্রতিযোগিতার বাছাইপর্বে নির্বাচিত হওয়ার স্বীকৃতি হিসেবে ‘ইয়েস কার্ড’ দেওয়ার প্রচলিত ধারার বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন Miss Earth Bangladesh-এর National Director এবং ‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ’-এর সহ-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর মলি আক্তার।

‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন-২’ এর দ্বিতীয় অডিশন রাউন্ডে নির্বাচিত প্রতিযোগীদের হাতে ‘ইয়েস কার্ড’-এর পরিবর্তে তুলে দেওয়া হয় নিমগাছের চারা। সৌন্দর্যের মঞ্চের সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তা যুক্ত করতেই এ উদ্যোগ বলে জানান আয়োজকরা।

মলি আক্তারের মতে, সৌন্দর্য শুধু বাহ্যিক আকর্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়; আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, নেতৃত্বের গুণ এবং সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্ববোধও একজন নারীর সৌন্দর্যের অংশ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথম অডিশনে শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে দুই ক্যাটাগরিতে প্রায় ৫০ জন এবং দ্বিতীয় রাউন্ডে তাদের মধ্য থেকে ২০ জনকে নির্বাচিত করা হয়েছে।

এদিকে প্রতিযোগিতার মিস ক্যাটাগরির বিজয়ী Miss Earth 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পাবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

সৌন্দর্যের প্রতিযোগিতায় মুকুটের পাশাপাশি একটি গাছের চারা তুলে দেওয়ার এই উদ্যোগ তাই প্রতিযোগীদের ব্যক্তিগত অর্জনের সঙ্গে পরিবেশ ও সামাজিক দায়িত্ববোধের নতুন বার্তা যুক্ত করেছে।

মলি আক্তার ‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ’-এর সহ-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর। পাশাপাশি তিনি Miss Earth Bangladesh-এর National Director হিসেবে দায়িত্ব পালন করছেন। সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে নারীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশের পাশাপাশি পরিবেশ ও সামাজিক দায়িত্ববোধের বিষয়টিও সামনে আনতে কাজ করছেন তিনি।

Previous Post

সাউথ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন আক্তার

Next Post

‘আজকের সব ফুল সাবিনা আপার জন্য ফুটুক’

Next Post

‘আজকের সব ফুল সাবিনা আপার জন্য ফুটুক’

এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের গোলে চীনের কাছে হারল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT