চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলবদলে প্রিমিয়ার লিগে শীর্ষ পাঁচ দামী খেলোয়াড় কারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:26 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

শেষ হল গ্রীষ্মকালীন দলবদল। নতুন খেলোয়াড়দের পেছনে ক্লাবগুলোর খরচের দিক থেকে এবারও দলবদলে রেকর্ড পরিমাণ খরচ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। আগের রেকর্ডটিও গত বছর তারা গড়েছিল। এবারের দল বদলে শীর্ষ পাঁচ দামী খেলোয়াড় কারা সেটা দেখে নেয়া যাক।

মঙ্গলবার শেষ হওয়া উইন্ডোর একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ইংলিশ ক্লাবগুলো খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করেছে। প্রিমিয়ার লিগের প্রায় ৩৮ শতাংশ চুক্তি এ প্রতিযোগিতারই ক্লাবগুলোর মধ্যে সম্পন্ন করেছে। যা গত বছরের গ্রীষ্মকালীন দলবদলের উইন্ডোতে ছিল ৩০ শতাংশ। ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ক্লাবগুলো মোট ৩.৪৬ বিলিয়ন পাউন্ড খরচ করেছে, যার মধ্যে ৪৭৫ মিলিয়ন পাউন্ড শুধুমাত্র দলবদলের শেষ দিনেই ব্যয় করা হয়।

ম্যানচেস্টার সিটি খরচের তালিকার শীর্ষ। তারা চেলসি থেকে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফের্নান্দেজকে দলে নিতে ১২৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করে। তিনিই প্রথম খেলোয়াড় যাকে ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি অঙ্কে দুবার দলবদল করানো হয়েছে। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের দলবদলে তিনি সবচেয়ে দামী খেলোয়াড়।

দুইয়ে আছে মরগান রজার্স। ১১৮ মিলিয়ন পাউডে অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দিয়েছেন। তিনে রয়েছেন এলিয়ট এন্ডারসন। ১১৬ মিলিয়ন পাউন্ডে নটিংহ্যাম ফরেস্ট ছেড়ে ম্যানসিটিতে এসেছেন। চারে আছেন ব্র্যাডলি বারকোলা। এ ফরাসি তারকা ১০৭ মিলিয়ন পাউন্ডে ফ্রান্সের পিএসজি ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছেন। নিউক্যাসল ইউনাইটেড থেকে স্যান্ড্রো টোনালিকে টটেনহ্যাম দলে টেনেছে। এ ইতালিয়ানকে ১০০ মিলিয়ন পাউন্ড নিয়েছে লন্ডনের ক্লাবটি, যা তাকে এ তালিকায় পাঁচে রেখেছে।

Tags: এনজো ফের্নান্দেজচেলসিপ্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

নেপালে ২০ হাজার বাড়ি পুনর্নির্মাণের প্রয়োজন

Next Post

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

Next Post
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

ফ্লপ মাস্টার থেকে যেভাবে মহানায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT