গত মাসে ম্যাচ চলাকালীন নিরাময়যোগ্য ‘অ্যাবসেন্স সিজার’ বা সাময়িক স্নায়বিক বিকলতায় আক্রান্ত হয়ে পরেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড জামাল মুসিয়ালা। তার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলেছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। মুসিয়ালা কবে থেকে মাঠে নামতে পারবেন সে ইঙ্গিতও দিয়েছেন বেলজিয়ান কোচ।
বুধবার ডিএফবি পোকালের ম্যাচের পর সংবাদ সম্মেলনে কথা বলেছেন কোম্পানি। তিনি জানান, মুসিয়ালা শীঘ্রই খেলার জন্য প্রস্তুত হতে পারেন। তবে পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত জার্মান তারকাকে মাঠে ফেরার জন্য চাপ দেবেন না তিনি।
ডিএফবি পোকালে দ্বিতীয় সারির দল অসনাব্রুকের বিপক্ষে হ্যারি কেনের জোড়া গোলে ৪-১ গোলের জয় পায় বায়ার্ন।
ম্যাচ শেষে কোম্পানি বলেছেন, ‘তিনি খুব জলদি খেলার জন্য প্রস্তুত হবে। তবে আমি তার উপর আর কোনো চাপ দিতে চাই না।’
এখন দেখার বিষয়, কবে নাগাদ সুস্থ হয়ে দেশে ফিরতে পারবেন জামাল মুসিয়ালা। ধারণা করা হচ্ছে শনিবার বুন্দেসলিগায় উন্নতি হয়ে আসা শালকের বিপক্ষে ম্যাচে মুসিয়ালাকে দেখা যেতে পারে দলে।
গত ১৬ আগস্ট আরবি লেপজিগের বিপক্ষে ৩-১ ব্যবধানে প্রীতি ম্যাচে জয় পেয়েছিল বায়ার্ন। সে ম্যাচে গোল করার কিছুক্ষণ পরই হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন মুসিয়ালা। পরে জানা যায় তিনি ‘অ্যাবসেন্স সিজার’ বা সাময়িক স্নায়বিক বিকলতায় (এক ধরণের মৃগী রোগ) ভুগছেন।









