চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের দুই তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরান সরকারের মালিকানাধীন দুটি তেলবাহী জাহাজে প্রথমবারের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলার জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন ট্যাংকার ফর ট্যাংকার নীতির আওতায় এ হামলা চালানো হয়। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজে ইরানের হামলার প্রতিক্রিয়ায় এই নীতি নেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় জাহাজ দুটি ইরানের উপকূলের কাছে এবং মার্কিন নৌ অবরোধের সীমার উত্তরে নোঙর করা ছিল। ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজ দুটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ইরানে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে প্রতিরক্ষা স্থাপনা, রাডার ব্যবস্থা এবং জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ছিল।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের হামলার প্রতিশোধ হিসেবে দেশটির তেলবাহী জাহাজে এটিই ছিল যুক্তরাষ্ট্রের প্রথম হামলা।

অন্যদিকে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া পাঁচজন নিহত হওয়ার পর ওয়াশিংটনকে ‘ভয়াবহ ও ধ্বংসাত্মক আঘাতের’ মাধ্যমে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব এলাকার মধ্যে বান্দার আব্বাস ও কেশম দ্বীপও রয়েছে। ইরান দাবি করেছে, হরমোজগান প্রদেশের বেসামরিক স্থাপনা এবং কেরমান প্রদেশের একটি বেসামরিক বিমানবন্দরেও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে।

হরমোজগান প্রদেশের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কুহেস্তাকে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলার সময় হামলা হয়। এতে এক শিশুসহ পাঁচজন নিহত এবং অন্তত ৬৮ জন আহত হয়েছেন।

অন্যদিকে অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরান সরকারের মালিকানাধীন দুটি তেলবাহী জাহাজেও হামলা চালিয়েছে। ইরানের জাহাজে এ ধরনের হামলা এটিই প্রথম।

জবাবে ইরান জর্ডানের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা আকাবা উপসাগরের কাছে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী বেসামরিক হতাহতের খবর সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছে। তবে তারা জোর দিয়ে বলেছে, তারা কখনো বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার রাতে ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো সর্বশেষ হামলা শেষ হয়েছে।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি সম্পর্কে বলেন, তিনি হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতি পুরোপুরি ধসে পড়া দেখতে চান।

Tags: ইরানযুক্তরাষ্ট্রযুদ্ধহামলা
Previous Post

অ্যাপল ম্যাপে লেক অন্টারিওর নাম লেক আমেরিকা

Next Post

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

Next Post
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

সন্তানদের পাসপোর্টে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ চাইবে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT