চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল ফিক্সিং: সাবেক পরিচালকসহ ৩ জনকে সাময়িক বহিষ্কার করল বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ও সাংবাদিকের ছবি, ট্রফি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টুয়েন্টির ১২তম আসরে দুর্নীতির অভিযোগে তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান শামীম, বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজো অফিসার জাকির হোসেন, বগুড়া জেলার বিসিবির সাবেক কাউন্সিলর ও বিসিবি অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি। অভিযোগ ওঠা তিনজনকে সাময়িক বহিষ্কার করেছে বিসিবি।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তিনজনের বিরুদ্ধেই আইসিসির ২০২৪ সালের অ্যান্টি-করাপশন কোড ফর পার্টিসিপেন্টসের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট পরিচালিত তদন্তের ভিত্তিতে এসব অভিযোগ আনা হয়েছে।

সাময়িক বহিষ্কারের সঙ্গে চার্জ গঠনের নোটিশ পাওয়ার পর অভিযোগের জবাব দিতে তাদের ১৪ দিন সময় বেধে দেয়া হয়েছে। আইসিসির অ্যান্টি-করাপশন কোড অনুযায়ী এরপর শাস্তিমূলক প্রক্রিয়া এগিয়ে নেয়া হবে।

২০২৫-২৬ বিপিএল চলাকালীন তখনকার বিসিবি পরিচালক মোখলেসুরের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। চলতি বছরের জানুয়ারিতে অভিযোগের প্রেক্ষিতে নিজ থেকেই দায়িত্ব ছাড়েন তিনি। পরে বিষয়টি তদন্তের জন্য বিসিবির দুর্নীতি দমন ইউনিটের (আকু) প্রধান অ্যালেক্স মার্শালের কাছে পাঠানো হয়। গত জুনে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। এরপরেও চলমান ছিল ফিক্সিং ইস্যুর তদন্ত। অ্যালেক্স মার্শালের করা রিপোর্টে নাম এসেছে সাবেক বিসিবি পরিচালক শামীমসহ আরও দুজনের।

তাদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, দুর্নীতির সঙ্গে সম্পর্কিত তথ্য যথাসময়ে প্রকাশ না করা, দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা দেয়া বা তদন্ত বিলম্বিত করা।

শামীমের বিরুদ্ধে চার ধারায় অভিযোগ আনা হয়েছে। ২০২৫-২৬ মেয়াদে বিসিবির বোর্ড পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। তার বিরুদ্ধে আইসিসি কোডের ২.১.১, ২.১.৪, ২.৪.৪ ও ২.৪.৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। যে ধারা অনুযায়ী, বিপিএলের ম্যাচের ফলাফল, অগ্রগতি, পরিচালনা বা অন্যকোন দিক অনুচিতভাবে প্রভাবিত করা বা তা করার চেষ্টা এবং কোন অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়াতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎসাহিত বা সহায়তা করার অভিযোগ এসেছে তার বিরুদ্ধে।

এছাড়া দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়ানোর কোন প্রস্তাব বা আমন্ত্রণ পাওয়ার তথ্য যথাসময়ে নির্ধারিত অ্যান্টি-করাপশন অফিসিয়ালকে না জানানো এবং তদন্ত-সংশ্লিষ্ট যোগাযোগ বা তথ্য গোপন, মুছে ফেলা বা ধ্বংস করে তদন্তে বাধা দেয়ার অভিযোগও রয়েছে।

বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজো অফিসার জাকিরের বিরুদ্ধে ২.১.১, ২.১.৪ ও ২.৪.৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। যে ধারা অনুযায়ী, তার বিরুদ্ধে বিপিএলের ম্যাচের ফলাফল বা অন্যকোন দিক অনুচিতভাবে প্রভাবিত করার চেষ্টা, কোন অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়াতে সহায়তা করা এবং যথাযথ কারণ ছাড়া পরিচালিত দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ বা অস্বীকৃতি জানানোর অভিযোগ রয়েছে।

বগুড়া জেলার বিসিবির সাবেক কাউন্সিলর ও বিসিবি অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে ২.৪.৪ ও ২.৪.৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। যে ধারা অনুযায়ী, দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়ানোর কোন প্রস্তাব বা আমন্ত্রণ পাওয়ার তথ্য যথাসময়ে অ্যান্টি-করাপশন অফিসিয়ালকে না জানানো এবং যথাযথ কারণ ছাড়া দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Tags: ফিক্সিংবিপিএললিড স্পোর্টসশামীম
Previous Post

বন্যার স্রোতে আটকে পড়া বাইকারকে ওড়না দিয়ে উদ্ধার

Next Post

‘যত ভালো বিশেষণ আছে, সব গুণই তৌসিফ ভাইয়ের মধ্যে আছে’

Next Post
দম্পতি সমুদ্র সৈকত দেখছেন, শান্ত পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

'যত ভালো বিশেষণ আছে, সব গুণই তৌসিফ ভাইয়ের মধ্যে আছে'

চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT