চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্রাইম পেট্রোল’র প্রতি এপিসোডে কতো পারিশ্রমিক নেন অজয়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A
অজয় অভিনীত ক্রাইম পেট্রোলের নতুন এপিসোডের পোস্টার, যেখানে তিনি দেখছেন গভীর চিন্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড তারকাদের টিভি শোয়ের সঞ্চালক হওয়া নতুন কোন বিষয় নয়। ইতোপূর্বেই অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ, সালমানসহ একাধিক তারকা সঞ্চালনায় নাম লিখিয়েছেন। এবার সনি টিভির জনপ্রিয় শো ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনের সঞ্চালকের দায়িত্ব নিয়েছেন অজয় দেবগণ।

৩১ আগস্ট থেকেই শুরু হয়েছে অনুষ্ঠানের নতুন পর্ব। অজয়ের এই টেলিভিশন অভিষেক নিয়ে দর্শকদের আগ্রহ যেমন তুঙ্গে, তেমনই আলোচনায় এসেছে তার পারিশ্রমিকও।

সূত্রের খবর, ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনের জন্য ১৫টি এপিসোডের চুক্তি করেছেন অজয় দেবগন। গোটা সিজনের জন্য তার পারিশ্রমিক প্রায় ৯০ কোটি রুপি বলে দাবি করা হচ্ছে।

অর্থাৎ, হিসাব করলে প্রতি এপিসোডে প্রায় ৬ কোটি টাকা। এই অঙ্ক তাকে দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া টেলিভিশন সঞ্চালকদের তালিকায় অবশ্যই প্রথম সারিতে রাখছে। কিন্তু দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত টিভি হোস্ট এখনও তিনি নন।

এই তালিকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন সালমান খান। ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে দীর্ঘদিন ধরেই টেলিভিশনে রাজত্ব করছেন ভাইজান। প্রায় ১৫ বছর ধরে এই রিয়েলিটি শোয়ের সঙ্গে যুক্ত তিনি। বছরের পর বছর অনুষ্ঠানের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার পারিশ্রমিকও।

‘বিগ বস’-এর সঞ্চালনা শুরু করার সময় সালমান প্রতি এপিসোডে প্রায় ২.৫ কোটি টাকা পেতেন। পরবর্তী সময়ে সেই অঙ্ক একাধিকবার বেড়েছে। ‘বিগ বস’-এর ১৫ ও ১৬ নম্বর সিজনে তার পারিশ্রমিক সপ্তাহে প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পৌঁছেছিল বলে খবর। চার মাসের দীর্ঘ সিজন ধরলে সেই অঙ্ক প্রায় ২৫০ কোটি টাকায় পৌঁছতে পারে।

Tags: অজয় দেবগণক্রাইম পেট্রোলপারিশ্রমিকসঞ্চালক
Previous Post

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা, বোয়িং কেনায় ধন্যবাদ ট্রাম্পের

Next Post

ডেঙ্গুতে টানা চতুর্থ দিনে আক্রান্তের নতুন রেকর্ড, মোট মৃত্যু ১০২

Next Post
ডেঙ্গু মশা লার্ভা, যা ডেঙ্গু রোগের কারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে টানা চতুর্থ দিনে আক্রান্তের নতুন রেকর্ড, মোট মৃত্যু ১০২

বাংলাদেশ সরকারের সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য চিত্র, সৌর প্যানেলসমূহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা সরকারের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT