চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার স্রোতে আটকে পড়া বাইকারকে ওড়না দিয়ে উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বন্যার পানিতে আটকে পড়া বাইকারকে ওড়না দিয়ে উদ্ধার করা হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশের চাম্বায় আকস্মিক বন্যার প্রবল স্রোতে আটকে পড়া এক বাইকারকে ওড়না ব্যবহার করে উদ্ধার করেছে একটি পরিবার। ঝুঁকিপূর্ণ এই উদ্ধার অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টির পর ভাটিয়াতের ভরমালা এলাকার কাকিয়ারা-তুনুহাট্টি সড়কে হঠাৎ বন্যার পানি বেড়ে যায়। একপর্যায়ে সড়কটিতে প্রবল স্রোত তৈরি হয়।

এ সময় ঘাটাশনি এলাকার মামলা গ্রামের এক বাইকার পানির মধ্যে আটকা পড়েন। তীব্র স্রোতের কারণে ভারসাম্য ধরে রাখা কঠিন হয়ে পড়লে তাকে ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

কাছেই থাকা একটি পরিবার দ্রুত তাকে উদ্ধারে এগিয়ে আসে। পরিবারের দুই নারী, তাদের মধ্যে একজন নববিবাহিত, নিজেদের ওড়না খুলে সেটিকে দড়ির মতো ব্যবহার করে বাইকারের দিকে বাড়িয়ে দেন। বাইকার ওড়নাটি ধরে ফেললে পরিবারের সদস্যরা সেটি টেনে তাকে নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরে আরও একজন উদ্ধারকাজে যোগ দেন।

উদ্ধারের ভিডিওতে দেখা যায়, প্রবল স্রোত ও পিচ্ছিল রাস্তার মধ্যেও নারীরা ঝুঁকি নিয়ে বাইকারের কাছে ওড়না পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। স্রোতের তীব্রতার কারণে উদ্ধারকাজটি বেশ ঝুঁকিপূর্ণ ছিল।

ঘটনার পর পরিবারের দ্রুত সিদ্ধান্ত ও সাহসিকতার প্রশংসা করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। অনেকে নিজেদের নিরাপত্তার কথা না ভেবে বিপদে পড়া একজন মানুষকে উদ্ধারে এগিয়ে আসার জন্য পরিবারটির প্রশংসা করেছেন।

একজন মন্তব্যকারী লিখেছেন, ঈশ্বর তাদের আশীর্বাদ করুন। এই পৃথিবীতে সুখী থাকার জন্য আমাদের সহমর্মিতা ও মানবিকতাই প্রয়োজন।

আরেকজন লিখেছেন, এক মুহূর্তও দেরি না করে নবদম্পতি কনের ওড়না ব্যবহার করে একজনের জীবন বাঁচিয়েছেন।

আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, অসাধারণ। একজনের জীবন বাঁচাতে যেন ঈশ্বরই তাদের দূত হিসেবে পাঠিয়েছেন।

Tags: উদ্ধার
Previous Post

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Next Post

বিপিএল ফিক্সিং: সাবেক পরিচালকসহ ৩ জনকে সাময়িক বহিষ্কার করল বিসিবি

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ও সাংবাদিকের ছবি, ট্রফি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল ফিক্সিং: সাবেক পরিচালকসহ ৩ জনকে সাময়িক বহিষ্কার করল বিসিবি

দম্পতি সমুদ্র সৈকত দেখছেন, শান্ত পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

'যত ভালো বিশেষণ আছে, সব গুণই তৌসিফ ভাইয়ের মধ্যে আছে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT