চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেল যোগাযোগে মার্কিন প্রযুক্তির ভূমিকা তুলে ধরলেন রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশে রেল যোগাযোগে মার্কিন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রেল যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও রপ্তানির ভূমিকা তুলে ধরেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনকালে তিনি এ বিষয়ে কথা বলেন।

যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার মুখপাত্র পূর্ণিমা রাইয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় বাংলাদেশি কারিগররা যুক্তরাষ্ট্রে তৈরি লোকোমোটিভ বা রেল ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ করেন। এসব ইঞ্জিন দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যবহৃত হচ্ছে।

বাংলাদেশের রেলওয়ে ট্রেনের চালক হাসিমুখে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সফরকালে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন কারখানাটি ঘুরে দেখেন এবং যুক্তরাষ্ট্রের কোম্পানি প্রোগ্রেস রেলের তৈরি একটি লোকোমোটিভ পরিদর্শন করেন। তিনি এসব লোকোমোটিভের রক্ষণাবেক্ষণে নিয়োজিত রেলকর্মীদের সঙ্গেও কথা বলেন।

পরে তিনি ট্রেনে করে সৈয়দপুর যান। সেখানে যাত্রীদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঐতিহাসিক সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শন করেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের জন্য প্রোগ্রেস রেলের তৈরি ৪০টি লোকোমোটিভ কেনার বিষয়টি দেখিয়েছে, কীভাবে যুক্তরাষ্ট্রের রপ্তানি ও প্রযুক্তি বাংলাদেশের অবকাঠামো এবং উন্নয়ন অগ্রাধিকারে সহায়তা করতে পারে।

রাষ্ট্রদূতের এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা আরও সম্প্রসারণের বাস্তব ও দীর্ঘমেয়াদি সুফলও তুলে ধরা হয়েছে।

Tags: অবকাঠামো উন্নয়নব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
Previous Post

মালদ্বীপে ডলার সিন্ডিকেট, ৩ বাংলাদেশিসহ ৬ জন গ্রেপ্তার

Next Post

কলকাতায় আনন্দবাজার পত্রিকা ভবনে গেরুয়া রং, ‘জয় শ্রী রাম’ স্লোগান

Next Post
জনতা গেরুয়া রঙে রঙিন করছে কলকাতার আনন্দবাজার ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় আনন্দবাজার পত্রিকা ভবনে গেরুয়া রং, 'জয় শ্রী রাম' স্লোগান

তরুণদের জন্য টাকা দিয়ে কেনা যায়, যুবকদের প্রতীকী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাকা দিয়ে কেনা যাবে তারুণ্য!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT