চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে বিপর্যয়ের জন্য ধনী দেশগুলো দায়ী: জাতিসংঘের কাছে ৫০০ কোটি ডলার দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেপালে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকা ও লোকজনের চলাচল।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নেপালে বিপর্যয় (সংগৃহীত)।

হিমবাহ ও পাহাড় ধস আর বন্যায় ভয়াবহ বিপর্যয়ের জন্য ধনী দেশগুলোকে দায়ী করেছে নেপাল। এসব দেশে উন্নয়নের জন্য গড়ে তোলা শিল্পকারখানা থেকে ক্রমবর্ধমান গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রভাব পড়ছে পরিবেশের ওপর। তারই শিকার হয়েছে নেপাল। এ ঘটনায় ক্ষতি পূরণের জন্য দেশটি জাতিসংঘের কাছে ৫০০ কোটি ডলার দাবি করেছে।

সাম্প্রতিক এই বিপর্যয়ে ভয়াবহ ক্ষতি হয়েছে নেপালে। এরই মধ্যে ক্ষয়ক্ষতির হিসাব করছে তারা। প্রাথমিক হিসাবে, বিধ্বস্ত নেপালের দরকার কমপক্ষে ৫০০ কোটি ডলার। এ অবস্থায় জাতিসংঘের কাছ থেকে সাহায্য চাইছে নেপাল।

নেপাল বলছে, জলবায়ুজনিত বিপর্যয়ের ধাক্কা সামলানোর জন্য জাতিসংঘের যে বিশেষ তহবিল আছে, সেখান থেকে জরুরি ভিত্তিতে আর্থিক সাহায্য দেয়া হোক। হড়পা বানের পর নেপালে এখনও নিখোঁজ বহু মানুষ। বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে, নিখোঁজের সংখ্যা চার হাজারের বেশি হতে পারে। যত সময় এগোচ্ছে, তাদের জীবিত উদ্ধারের আশা তত কমছে।

নেপালের বিপর্যয় মোকাবিলা দফতরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯৩৯ জনের মৃতদেহ পাওয়া গেছে। জীবিত উদ্ধার করা গিয়েছে ১১ হাজার ৩৭৯ জনকে। তবে ৩ হাজার ৯২৫ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নয়াদিল্লি জানিয়েছে, সোমবার রাত ৯টা পর্যন্ত ১৫৮ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।

নেপালের পরিবেশ মন্ত্রণালয়ের অধীনস্থ জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান মহেশ্বর ধাকাল এই পুরো বিপর্যয়ের জন্য দায়ী করছেন ‘ধনী’ দেশগুলোকে। তার মতে, গত সপ্তাহে নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে যে হড়পা বান নামে, তার অন্যতম কারণ ‘মানবসৃষ্ট’ জলবায়ু পরিবর্তন।

মহেশ্বর ধাকাল বলেন, ধনী দেশগুলো বেশ কয়েক দশক ধরে যে গ্রিনহাউস গ্যাস (যে সব গ্যাস সূর্যের তাপ শোষণ করে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে) নির্গমন করেছে, তার ফল ভুগতে হচ্ছে নেপালের মতো ‘দুর্বল’ দেশগুলোকে। তার মতে, যারা (গ্রিনহাউস গ্যাস নির্গমনে) সবচেয়ে কম ভূমিকা রেখেছে, তারাই সবচেয়ে বেশি ভুগছে।

মহেশ্বর যে তত্ত্ব তুলে ধরছেন, তা নতুন নয়। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনগুলোতে বহু বছর ধরেই এই ধরনের যুক্তি উঠে এসেছে। তা নিয়ে বহু আলোচনাও হয়েছে। শেষে ২০২৩ সালে জাতিসংঘের জলবায়ু তহবিল চালুর বিষয়ে সব পক্ষ সম্মত হয়। কিন্তু আমেরিকাসহ বেশ কিছু ধনী রাষ্ট্র অনুদান দেয়ার ক্ষেত্রে গা ছাড়া মনোভাব দেখায় বলে অভিযোগ রয়েছে। এর ফলে জাতিসংঘের এই উদ্যোগ খুব একটা কার্যকর হয়ে ওঠেনি।

নেপালে যে ধরনের বিপর্যয় হয়েছে, এমন বড়সড় ধাক্কা মোকাবিলার মতো ক্ষমতা এখনও নেই জাতিসংঘ তহবিলের। এটি গঠনের জন্য এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে মোট ৮২ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি মিলেছে। অথচ তহবিল গঠনের পর থেকে এ পর্যন্ত অন্তত ১১৯টি দেশ থেকে ২৮০ কোটি ডলার আর্থিক সাহায্যের অনুরোধ পেয়েছে তারা। জাতিসংঘের জলবায়ু তহবিল সংক্রান্ত বোর্ডের সাবেক সহ-সভাপতি রিচার্ড শেরম্যানের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে তহবিল থেকে নেপালকে ২ কোটি ডলার দেয়া যেতে পারে। তবে তিনি মনে করেন, এটি নেপালকে সাহায্যের জন্য ‘কিছুই নয়’।

Previous Post

মেসির পর আর্জেন্টিনার আইকনিক ‘১০’ কে পাচ্ছেন

Next Post

টাইম ম্যাগাজিনে এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তি

Next Post
টাইম ম্যাগাজিনের এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইম ম্যাগাজিনে এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তি

রাজ ও সাবিলা সিনেমায় একসঙ্গে, নতুন ছবি নিয়ে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও একসঙ্গে সিনেমায় রাজ-সাবিলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT