চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:42 অপরাহ্ন 30, আগস্ট 2026
in বিনোদন
A A
নজরুলের স্মৃতি ও প্রিয়াংকা গোপের বিশেষ গান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের বিশেষ গান ‘হে প্রিয়, আমারে দিব না ভুলিতে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই শিল্পী ড. প্রিয়াংকা গোপ ও বর্ণালী সরকার।

এর সঙ্গীত পরিচালনা করেছেন তরুণ সঙ্গীত পরিচালক ও সেতারবাদক জাহাঙ্গীর আলম (শ্রাবণ)। সংশ্লিষ্ঠরা বলছেন, নজরুলের সৃষ্টিকর্মের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ তৈরি এবং তাঁর কালজয়ী সৃষ্টিকে নতুন আঙ্গিকে শ্রোতাদের কাছে তুলে ধরার লক্ষ্যেই গানটির এই আয়োজন।

নজরুলের গান ও দর্শনের মূল আবেগ ও সৌন্দর্য অক্ষুণ্ন রেখে সমকালীন সঙ্গীত ভাবনার সঙ্গে এর সঙ্গীতায়োজন করা হয়েছে।

গানটির দুই শিল্পী প্রিয়াংকা গোপ ও বর্ণালী সরকার তাদের স্বতন্ত্র গায়কী ও আবেগঘন পরিবেশনার মধ্য দিয়ে গানটিকে ভিন্ন মাত্রা দিয়েছেন। দুই শিল্পীর কণ্ঠের বৈচিত্র্য এবং পারস্পরিক সংলাপধর্মী পরিবেশনা গানটির আবেগকে আরও গভীর করেছে।

সঙ্গীত পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, নজরুলের সৃষ্টিকে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দিতে হলে ঐতিহ্যকে সম্মান করার পাশাপাশি সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সঙ্গীত ভাবনাও জরুরি। সেই ভাবনা থেকেই ‘হে প্রিয়, আমারে দিবো না ভুলিতে’ গানটির সঙ্গীতায়োজন করা হয়েছে।

নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে যখন কবির সাহিত্য, সংগীত ও জীবনদর্শন নিয়ে নানা আয়োজন চলছে, ঠিক সেই সময়ে প্রকাশিত এই গানটি নজরুলপ্রেমী শ্রোতাদের জন্য একটি বিশেষ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

শিল্পীরা জানান, বাংলা সাহিত্য ও সংগীতের ইতিহাসে কাজী নজরুল ইসলামের অবদান অনন্য। প্রেম, দ্রোহ, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার চেতনায় তাঁর সৃষ্টিকর্ম আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাই কবির মৃত্যুবার্ষিকীতে তাঁর সৃষ্টিকে নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে ও নতুন সংগীত ভাবনায় উপস্থাপনের এই উদ্যোগ নজরুলের সৃষ্টিকে নতুন করে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।

‘হে প্রিয়, আমারে দিব না ভুলিতে’গানটি উন্মুক্ত করা হয়েছে বিভিন্ন অনলাইন প্লাটফর্মসহ Covered By Shraban এবং Barnali Sarkar ইউটিউব চ্যানেলে।

Tags: কবি কাজী নজরুল ইসলামনজরুলগীতিপ্রিয়াংকা গোপবর্ণালী সরকার
Previous Post

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

Next Post

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

Next Post
সিরাজগঞ্জে উদ্যোক্তা মিলনমেলায় অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

মিয়ানমার সেনা বাহিনী প্যারেডে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT