চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিনিদের কাছে তেলের নিয়ন্ত্রণ তুলে দিয়ে সার্বভৌমত্ব নিয়ে যা বলল ভেনেজুয়েলা

নুসরাত তওরীন আহমেদ by নুসরাত তওরীন আহমেদ
12:47 অপরাহ্ন 30, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভেনেজুয়েলার সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করছেন একজন নারী বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিপুল পরিমাণ তেল নিয়ে চুক্তি হলেও দেশের প্রাকৃতিক সম্পদের ওপর ভেনেজুয়েলার মালিকানা ও সার্বভৌমত্ব বজায় থাকবে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (২৯ আগস্ট) টেলিভিশনে দেওয়া এক ভাষণে রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ভেনেজুয়েলার প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের অধিকার হস্তান্তরের এই ঐতিহাসিক চুক্তির মেয়াদ হবে ২৫ বছর। এর মাধ্যমে দেশের তেলশিল্পের উন্নয়ন করা হবে। একই সঙ্গে প্রাকৃতিক সম্পদের মালিকানা ও সার্বভৌমত্বও অক্ষুণ্ন থাকবে।

তিনি জানান, চুক্তির আওতায় প্রাথমিকভাবে ১৭টি কৌশলগত তেলক্ষেত্র উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এসব ক্ষেত্র থেকে প্রতিদিন ১৫ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দেশের জ্বালানি খাতের সম্প্রসারণের অংশ হিসেবে নতুন করে আরও আটটি তেল ব্লক উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

রদ্রিগেজের ভাষ্য অনুযায়ী, চুক্তির আওতায় উৎপাদিত ও যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া প্রতি ব্যারেল তেলের মধ্যে ১৯ ডলার ভেনেজুয়েলার সরকারি কোষাগারে যাবে। তেলের দাম অনুযায়ী এই ব্যবস্থা থেকে বছরে প্রায় ২০৯ বিলিয়ন ডলার পর্যন্ত আয় করতে পারে কারাকাস।

তিনি বলেন, নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার তেলশিল্প পুনরুদ্ধারে বিদেশি পুঁজি, প্রযুক্তি ও পরিচালনাগত দক্ষতা কাজে লাগানো হবে। তবে প্রাকৃতিক সম্পদের মালিকানা ভেনেজুয়েলার কাছেই থাকবে।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের ওপর আংশিক নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিদেশি কোম্পানিগুলো দেশটির জরাজীর্ণ জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে কাজ করবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী সপ্তাহে ভেনেজুয়েলার কর্মকর্তারা কয়েকটি কোম্পানির সঙ্গে নতুন তেল অনুসন্ধান ও উৎপাদন অধিকার দেওয়ার চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছেন। এসব কোম্পানির মধ্যে মার্কিন প্রতিষ্ঠান শেভরনও রয়েছে।

গত জানুয়ারি থেকে ওয়াশিংটনের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে পদক্ষেপ নেওয়ার জন্য কারাকাসের ওপর চাপ রয়েছে। ওই সময় মার্কিন বিশেষ বাহিনী তৎকালীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় এবং তার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের হাতে দেশের নেতৃত্ব তুলে দেওয়া হয়।

Tags: প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজভেনেজুয়েলাযুক্তরাষ্ট্র
Previous Post

নেপালের বন্যা: তীব্র কাদাপানির স্রোতে বাড়িতে আটকা পরিবার, যেভাবে উদ্ধার

Next Post

মাকড়সা-সাপের ভয় কখন ফোবিয়া, কীভাবে কাটাবেন?

Next Post
মাকড়সা ও সাপের ভয় নিয়ে সচেতনতা ও ফোবিয়া কাটানোর উপায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকড়সা-সাপের ভয় কখন ফোবিয়া, কীভাবে কাটাবেন?

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং বিপর্যয়ের পর ভালো বোলিং, শেষে আসর থেকে বিদায় বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT