চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে অজ্ঞাত মরদেহ দাফন, পরে যেভাবে শনাক্ত করা হবে

নুসরাত তওরীন আহমেদ by নুসরাত তওরীন আহমেদ
12:21 অপরাহ্ন 30, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেপালে অজ্ঞাত মরদেহ দাফন, উদ্ধারকারীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতদের মধ্যে যেসব মরদেহ এখনও শনাক্ত বা দাবি করা যায়নি, সেগুলো দাফন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল। মরদেহ দ্রুত পচে যাওয়া এবং সংক্রমণের ঝুঁকি বাড়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার সকালে সুনামির মতো পানির স্রোত ও কাদায় নেপালের বিভিন্ন গ্রাম ও শহর প্লাবিত হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৬৭৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ভারতের সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলের চিতওয়ান জেলায় সবচেয়ে বেশি ২৩৩টি মরদেহ পাওয়া গেছে।

চিতওয়ানের হাসপাতালগুলোতে মরদেহ রাখার পর্যাপ্ত জায়গা ও সুবিধা না থাকায় সেগুলো সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। শনিবার স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেন, অস্থায়ীভাবে রাখা মরদেহগুলোর পচন ও দুর্গন্ধ বাড়তে থাকলে সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। এরপর জেলা কর্তৃপক্ষ অজ্ঞাত ও দাবিহীন মরদেহগুলো দাফনের সিদ্ধান্ত নেয়।

এক কর্মকর্তা বলেন, ‘মরদেহের সংখ্যা বাড়তে থাকায় আমরা একটি বাড়িকে অস্থায়ী শীতল সংরক্ষণকেন্দ্র হিসেবে ব্যবহার করছিলাম। সেখানে মরদেহ রাখা হচ্ছিল।’

তিনি বলেন, ‘সেই জায়গাটিও পূর্ণ হয়ে যাওয়ায় দাফন করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প ছিল না।’

দাফনের আগে নেওয়া হচ্ছে ডিএনএ নমুনা

পরবর্তী সময়ে মরদেহ শনাক্ত করার সুযোগ রাখতে দাফনের আগে প্রতিটি মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছেন কর্মকর্তারা। পাশাপাশি প্রতিটি মরদেহকে একটি আলাদা শনাক্তকারী বা রেফারেন্স নম্বর দেওয়া হচ্ছে এবং দাফনের স্থানও নথিভুক্ত করা হচ্ছে।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে কোনো মরদেহ শনাক্ত হলে স্বজনরা যাতে সেটি পরে কবর থেকে তুলতে পারেন, সে জন্য প্রতিটি মরদেহের জন্য আলাদা শনাক্তকারী নম্বর ও অবস্থানের তথ্য রাখা হচ্ছে।

শনিবার বিকেল পর্যন্ত ১০০টির বেশি মরদেহের ডিএনএ প্রোফাইল তৈরি সম্পন্ন হয়েছে। এসব মরদেহ দাফনের জন্য প্রস্তুত করা হয়েছে।

দেড় মিটার গভীর গর্তে দাফন

মরদেহ দাফনের জন্য প্রায় দেড় মিটার গভীর গর্ত খোঁড়া হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজনে যাতে সহজে মরদেহ তুলে আনা যায়, সেদিক বিবেচনায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে।

একটি মরদেহ থেকে আরেকটি মরদেহের মধ্যে প্রায় ৪০ সেন্টিমিটার দূরত্ব রাখা হচ্ছে। ফলে ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া নির্দিষ্ট মরদেহটি অন্য মরদেহ না সরিয়েই কবর থেকে তোলা সম্ভব হবে।

প্রতিটি মরদেহ শনাক্তকারী নম্বর লেখা ব্যাগে রাখা হচ্ছে। দাফনের প্রতিটি স্থানে কংক্রিটের প্ল্যাটফর্ম ও সাইনবোর্ড তৈরি করা হচ্ছে। সেখানে সংশ্লিষ্ট মরদেহের শনাক্তকারী নম্বর উল্লেখ থাকবে।

দাফনের পুরো প্রক্রিয়া ভিডিও ও ছবি ধারণ করার পাশাপাশি কবরের অবস্থান জিও-ট্যাগ করার পরিকল্পনাও রয়েছে।

স্বজনদের ডিএনএ নমুনা নেওয়া হবে

নিখোঁজ স্বজনদের খুঁজছেন এমন ব্যক্তিদের দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ডিএনএ নমুনা দিতে হবে। পরীক্ষার ফল পাওয়া গেলে নেপালের স্বাস্থ্য বিভাগ সেগুলো মরদেহ থেকে সংগ্রহ করা ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখবে।

ডিএনএ মিলে গেলে সংশ্লিষ্ট মরদেহের শনাক্তকারী নম্বর জানা যাবে। এরপর পুলিশ তাদের রেকর্ড দেখে মরদেহটি ঠিক কোথায় দাফন করা হয়েছে, তা শনাক্ত করবে।

পরবর্তী সময়ে কবর থেকে মরদেহ তুলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে অজ্ঞাত ও দাবিহীন মরদেহগুলোর তথ্য একটি ওয়েবসাইটেও প্রকাশ করেছে নেপাল পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, নেপালে এখনও ২ হাজার ৪২৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে কয়েকশ বিদেশিও রয়েছেন।

Tags: নেপালবন্যামরদেহ দাফনশনাক্ত
Previous Post

ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্বস্তি, ট্রাম্পের ভিসা বাতিলের সিদ্ধান্ত আটকে দিল আদালত

Next Post

মার্কিন সেনার সহযোগী আফগান পরিবারগুলোকে আফ্রিকায় পাঠাল ট্রাম্প প্রশাসন

Next Post
U.S. Citizenship and Immigration Services অফিসের প্রবেশদ্বার, আমেরিকার পতাকা ও মার্কিন যুক্তরাষ্ট্রে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন সেনার সহযোগী আফগান পরিবারগুলোকে আফ্রিকায় পাঠাল ট্রাম্প প্রশাসন

নেপালের বন্যার কারণে বাড়ির নিচে পানি ও ধ্বংসাবশেষ পড়ে গেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের বন্যা: তীব্র কাদাপানির স্রোতে বাড়িতে আটকা পরিবার, যেভাবে উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT