চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিমালয়ের হ্রদে বন্যার ঝুঁকি কমায় চীনের আবার উদ্ধার অভিযান শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 28, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীনের উদ্ধার অভিযান চলাকালে হিমালয়ান নদীর তীরে কাজ করছে খননকার্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

হিমালয়ে হিমবাহ ধসে সৃষ্ট হ্রদ থেকে বন্যার আশঙ্কা আপাতত নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে চীন। ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য পর্যায়ে আসার পর শুক্রবার বিকেলে সীমান্ত এলাকায় স্থগিত থাকা উদ্ধার অভিযান আবার শুরু করেছে দেশটি।

চীন ও নেপাল সীমান্তে ভয়াবহ বন্যার পর বৃহস্পতিবার হিমালয় অঞ্চলে নতুন করে বন্যার ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছিল। হিমবাহ ধসে নেমে আসা ধ্বংসাবশেষের কারণে একটি প্রাকৃতিক বাঁধ তৈরি হয়। এর ফলে সেখানে একটি হ্রদের সৃষ্টি হয়েছে, যেটি ভেঙে গেলে আবারও বড় ধরনের বন্যা হতে পারে।

শুক্রবার ২৮ আগস্ট  রয়টার্স জানিয়েছে, নেপালের কর্মকর্তাদের তথ্য ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে হ্রদটির অবস্থান শনাক্ত করা হয়েছে। এটি দুই দেশের সীমান্ত এলাকায় এবং গিরং সীমান্ত চৌকির উজানে অবস্থিত।

বুধবারের আকস্মিক বন্যায় সীমান্ত চৌকি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, বন্যার পানিতে মানুষ ও যানবাহন ভেসে যায়।

শুক্রবার সকালে হ্রদটির প্রাকৃতিক বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা এবং পাহাড়ধস ও তুষারধসের মতো সম্ভাব্য দ্বিতীয় দফার দুর্যোগের ঝুঁকি বিবেচনায় চীনের সব উদ্ধারকর্মী ও যানবাহনকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়। পরে দুপুরের দিকে পরিস্থিতি পর্যালোচনা করে ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য বলে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরপর উদ্ধার অভিযান আবার শুরু করার পাশাপাশি তা জোরদার করা হয়।

চীনা প্রকৌশলীদের পর্যবেক্ষণ অনুযায়ী, হ্রদটির পানির পরিমাণ ২৫ লাখ ঘনমিটারের বেশি হয়েছে। এক দিন আগে সেখানে পানির পরিমাণ আনুমানিক ১৫ থেকে ২০ লাখ ঘনমিটার ছিল।

বৃহস্পতিবার চীন একটি আট সদস্যের প্রকৌশলী দলকে ওই এলাকায় পাঠায়। দলটি আকাশপথে জরিপ ও ত্রিমাত্রিক মডেল তৈরির মাধ্যমে হ্রদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

প্রকৌশলী দলের সদস্য চেন হানশিয়াও জানান, দুর্গম অবস্থানের কারণে সেখানে কাজ করা বেশ কঠিন। হিমবাহ ধসে হ্রদটি তৈরির পর এর তীরজুড়ে বিচ্ছিন্ন ও খাড়া পাহাড় তৈরি হয়েছে বলেও জানান তিনি।

চীনের উদ্ধার অভিযান হিমালয় নদীতে বন্যার ঝুঁকি কমাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

গিরং সীমান্ত বন্দর এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে হ্রদের উজানের আশপাশের মাটি ও পাথর আরও দুর্বল হয়ে পড়েছে। আগামী এক সপ্তাহেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

চীন বৃহস্পতিবার সতর্ক করে জানিয়েছিল, আগামী তিন দিনে আরও প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি হ্রদটিতে ঢুকতে পারে। এই পরিমাণ পানি প্রায় ১ হাজার ২০০টি অলিম্পিক আকারের সুইমিং পুলের সমান। এতে হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়েছে। আগামী ১ সেপ্টেম্বরের দিকে পানির প্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন প্রকাশিত আকাশচিত্রে দেখা গেছে, কোনো দৃশ্যমান বহির্গমন পথ ছাড়াই একটি অববাহিকায় বিপুল পরিমাণ বাদামি পানি জমেছে। এরই মধ্যে পানিতে গাছপালা ও ঝোপঝাড় ডুবে গেছে এবং পানির চাপ ধ্বংসাবশেষ ও পাথরের তৈরি প্রাকৃতিক বাঁধের দিকে বাড়ছে।

এদিকে তিব্বত অংশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। নিখোঁজের সংখ্যা ৫৫৮ জনে অপরিবর্তিত রয়েছে।

চীন-নেপাল সীমান্তের উভয় পাশে এখনো প্রায় ১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তাদের মধ্যে ৩১টি দেশের সর্বোচ্চ ৫৪০ জন বিদেশি নাগরিক রয়েছেন।

Tags: উদ্ধার অভিযাননেপাল বন্যাবন্যার আশঙ্কাসীমান্ত এলাকাহিমবাহ ধস
Previous Post

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

Next Post

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা একত্রিত হয়ে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT