চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

‘কত অখাদ্য মুভি হিট হয়, অথচ গ্রিন কার্ডের কদর হয়নি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 অপরাহ্ন 28, আগস্ট 2026
in বিনোদন
A A
কাজী মারুফের 'গ্রিন কার্ড' সিনেমার দৃশ্য, অভিনেতা গাড়ির মধ্যে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন কাজী মারুফ। দেশটিতে স্থায়ী হওয়ায় বাংলাদেশিদের নানা কষ্ট নিজ চোখে দেখেছেন তিনি। জীবন ঘনিষ্ঠ সেইসব গল্প তাকে নানাভাবে ছুঁয়ে গেছে। ‘ইতিহাস’খ্যাত এই নায়ক সেই গল্প অবলম্বনে নির্মাণ করেছিলেন ‘গ্রিন কার্ড’।

কাজী হায়াৎ ও রওশন আরা নীপার যৌথ পরিচালনায় ২০২৪ সালের রোজার ঈদে সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। মুক্তির দুই বছর পর এবার ইউটিউবে এলো ‘গ্রিন কার্ড’। চ্যানেল আই টিভির ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে কাজী মারুফ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি।

ঈদে প্রায় ডজনখানেক সিনেমার ভিড়ে একেবারেই কমসংখ্যক সিনেমা হল পেয়েছিল ‘গ্রিন কার্ড’। যারা তখন প্রেক্ষাগৃহে ছবিটি মিস করেছিলেন, তারা এখন ইউটিউবে দেখতে পারছেন। এই প্রতিবেদন লেখার সময় দেখা যায়, ইউটিউবে সিনেমাটি ৩ লাখ ২৫ হাজারের বেশি দর্শক দেখেছেন।

প্রায় হাজারখানেক দর্শক সিনেমাটি দেখে ইউটিউবে নানা ধরনের মন্তব্য করেছেন। এমডি আলামিন লিখেছেন, “‘গ্রিন কার্ড’ অসাধারণ লাগল। আমার চোখে পানি চলে আসছে।” রেজাউল করিম লিখেছেন, “সত্যি কেঁদে দিয়েছি মুভিটা দেখে।” সালমা নামে আরেকজন লিখেছেন, “মারুফ সুন্দর অভিনয়ের চেষ্টা করেছে। বাস্তবতা নিয়ে এমন সিনেমা আরও চাই।” শামীম লিখেছেন, “মারুফের অভিনয় মনে দাগ কেটেছে, কাঁদলাম।”

ইতালি প্রবাসী তোফায়েল চৌধুরী লেখেন, “এই মুভি সিনেমা হলে আরও ভালো চলা উচিত ছিল। এত সুন্দর বাস্তব গল্প নিয়ে বানানো এই মুভি। আমাদের মতো প্রবাসীদের জীবন এমনই। আসলে সবাই ভালো জিনিসের কদর বুঝবে না। অথচ মানুষ কতসব অখাদ্য মুভিকে হিট করে।”

এমডি ইউসুফ লিখেছেন, “‘গ্রিন কার্ড’ দেখে আমার দুই চোখ দিয়ে অঝোরে পানি পড়েছে। খুব অসাধারণ মুভি। কঠিন মায়ার বন্ধন ছেড়ে চলে যেতেই হবে একদিন, অথচ দুনিয়ার মানুষদের কত অহংকার।”

সাইফুল নামে আরেকজন লেখেন, “বাংলাদেশের মানুষের স্বপ্ন ইউরোপ, আমেরিকায় যাওয়া। সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে তারা নিজেকে তিলে তিলে শেষ করে দেয়। তারই প্রতিচ্ছবি এই মুভিতে তুলে ধরা হয়েছে।”

‘গ্রিন কার্ড’ মুক্তির আগে চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রতিবেদককে কাজী মারুফ বলেছিলেন, “আমার এই সিনেমা পুরোপুরিভাবে মানুষের কথা বলা হয়েছে। আমেরিকা থেকে যেটা আমি নিজ চোখে দেখেছি, সেই গল্প নিয়ে এ ছবি বানিয়েছি। যারা ওই জীবন দেখেছে, তারা একবাক্যে বলবে ‘গ্রিন কার্ড’ বাস্তব ও জীবনের গল্পের ছবি।”

https://youtu.be/WW4Z95NNzDM?si=qN8chUEQ22PJy3QJ

Tags: কাজী মারুফগ্রিন কার্ডলিড বিনোদন
Previous Post

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

Next Post

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

Next Post
অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

দুটি প্রেমিক যুগল প্রেমের নাটক ও সিনেমা বন্ধের প্রতিবাদে একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT