চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 25, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মার্কিন সামরিক বিমান মস্কোতে অবতরণ করছে, পাহাড়ের পেছনে দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর ভনুকোভো বিমানবন্দরে একটি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। তবে বিমানটি কী উদ্দেশ্যে মস্কোয় গেছে বা এতে কোনো যাত্রী কিংবা পণ্য ছিল কি না, সে বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ক্রেমলিন।

মঙ্গলবার (২৫ আগস্ট) ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার ২৪-এর তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিবন্ধিত শূন্য সাত – সাত এক আট এক নম্বরের বড় আকারের বোয়িং গ্লোবমাস্টার বিমানটি লাটভিয়ার রাজধানী রিগা থেকে সরাসরি মস্কোয় যায়। গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল প্রায় ৭টার দিকে বিমানটি মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করে।

বিমানটিতে কোনো কার্গো বা যাত্রী ছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে ক্রেমলিনও জানিয়েছে, বিমানটি সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, গত ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছে ক্যাম্প স্প্রিংস বিমানঘাঁটি থেকে বিমানটি রিগায় পৌঁছেছিল। এরপর সেখান থেকে সরাসরি মস্কোর উদ্দেশে উড়ে যায়।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে ইউরোপ থেকে রাশিয়ায় সরাসরি যুক্তরাষ্ট্রের নিবন্ধিত একটি বিমান গিয়েছিল। ওই বিমানে ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনা করতে মস্কোয় গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনা সাম্প্রতিক সময়ে অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতি দুই দেশের আলোচনাকে আরও জটিল করেছে।

গত সপ্তাহে ক্রেমলিন জানিয়েছিল, উইটকফ ও কুশনারের নতুন করে মস্কো সফরের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

তবে এবার মস্কোয় মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণের ঘটনায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বিমানটি কী উদ্দেশ্যে রাশিয়ায় গেছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

Tags: বিমানবন্দর
Previous Post

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

Next Post

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Next Post
ক্রীড়া প্রতিমন্ত্রী ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

শামা ওবায়েদ speaking at a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT