চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 পূর্বাহ্ন 25, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেপালে ক্ষোভে বিক্ষোভরত মানুষজন, শিশুর উপর অপরাধের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার পর গুরুতর অপরাধে আরও কঠোর আইন প্রণয়ন এবং বিচারব্যবস্থার সংস্কারের দাবি জোরালো হয়েছে।

আজ (২৫ আগস্ট) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মানবাধিকারকর্মী ও রাজনীতিকদের পাশাপাশি ভুক্তভোগী শিশুটির পরিবারের সদস্যরাও দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। নেপালের মধেশ প্রদেশে গত সপ্তাহে নিখোঁজ হয় শিশুটি। নিখোঁজ হওয়ার তিন দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।

এরপরই ঘটনাটি ঘিরে বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। এই ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।শিশুটিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে পুলিশের অবহেলার অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।

বিশেষ করে পুলিশি হেফাজতে থাকা এক কিশোর সন্দেহভাজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। হেফাজতে থাকা অবস্থায় ভিডিওটি কীভাবে বাইরে গেল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।কয়েক দিন ধরে সিমারা শহরে বিক্ষোভ চলার পর ভুক্তভোগী শিশুটির পরিবারের সদস্যরা সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। পরে সপ্তাহান্তে পরিবারটির সঙ্গে সরকারের একটি লিখিত সমঝোতা হয়।

সমঝোতার অংশ হিসেবে সরকার গুরুতর অপরাধসংক্রান্ত আইন পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে নিহত শিশুটির স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণের কথাও জানিয়েছে সরকার। এদিকে ঘটনাটি নেপালে অপ্রাপ্তবয়স্ক অপরাধীদের বিচার ও শাস্তির বিধান নিয়েও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধে অপ্রাপ্তবয়স্ক কেউ দোষী সাব্যস্ত হলে তার জন্য আরও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন কয়েকজন অধিকারকর্মী।

নেপাল পুলিশের পরিসংখ্যান বলছে, ২০১৭ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশটিতে ধর্ষণ ও যৌন নির্যাতনের ২৫ হাজার ৫০০টির বেশি অভিযোগ দায়ের হয়েছে। এসব ঘটনায় নারী ও কন্যাশিশু ভুক্তভোগীদের মধ্যে ১০ বছরের কম বয়সী ছিল তিন হাজার ২০০ জনের বেশি।

তিন বছরের শিশুটিকে ধর্ষণ ও হত্যার ঘটনাটি তাই শুধু একটি নৃশংস অপরাধের তদন্ত ও বিচারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং নেপালের আইন, বিচারব্যবস্থা, পুলিশি জবাবদিহি এবং অপ্রাপ্তবয়স্ক অপরাধীদের শাস্তির বিধান সংস্কারের দাবিকেও সামনে নিয়ে এসেছে।

Tags: নেপালবিক্ষোভশিশু ধর্ষণ
Previous Post

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

Next Post

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

Next Post
মালয়েশিয়ার ফুটবল দল গোল উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

ফুটবল ম্যাচে খেলোয়াড়রা বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমর্থকদের উপর পুলিশের ‘বল প্রয়োগের’ নিন্দা জানিয়েছে বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT