চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোলা বললেন, ‘কিসমত’ শুনলেই নাচতে ইচ্ছে করবে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 24, আগস্ট 2026
in বিনোদন
A A
নাচের দৃশ্যে দোলা ও অন্যান্য শিল্পীরা পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমায় ‘চাঁদমামা’ গান দিয়ে আলোচনায় আসা কণ্ঠশিল্পী দোলা রহমান এবার সিনেমার বাইরে নতুন ডান্স নাম্বার নিয়ে হাজির হয়েছেন। ‘কিসমত’ শিরোনামের গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ডি রকস্টার নিলয়।

রবিবার সন্ধ্যায় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘কিসমত’ প্রকাশিত হয়েছে। বর্তমানে স্পটিফাইসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত আদিব কবিরের। পাশাপাশি র‌্যাপ অংশেও কণ্ঠ দিয়েছেন তিনি।

পার্টি মুডের এই গানের ভিডিওতে রয়েছে জমকালো আয়োজন, নাচ ও প্রাণবন্ত পরিবেশ। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন। এতে দোলা ও নিলয় নিজেরাই পারফর্ম করেছেন। তাদের সঙ্গে অংশ নিয়েছেন একঝাঁক নৃত্যশিল্পী।

‘কিসমত’ প্রসঙ্গে দোলা রহমান বলেন, ‘কিসমত মূলত একটি ডান্স নাম্বার। গানটি শুনলেই হৃদয়ের মধ্যে একধরনের কম্পন তৈরি হবে। স্বাভাবিকভাবেই নাচতে ইচ্ছা করবে। আসিফ ইকবালের লেখা বরাবরই আমার ভালো লাগে। এবারও তাঁর কথায় গানটি তৈরি হয়েছে। সব মিলিয়ে সিনেমার আইটেম গানের মতোই এটি—যা শুনলে সবাই মিলে নাচতে ইচ্ছা করবে।

প্রিয়তমা-খ্যাত গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘ময়নার পর আমরা আরও একটি ডান্স নাম্বার করার চেষ্টা করেছি। দোলা ও নিলয় খুব ভালো গেয়েছে। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে তানিম রহমান অংশু চমৎকার একটি ভিডিও নির্মাণ করেছেন। সবকিছু মিলিয়ে গানটি প্রাণবন্ত হয়েছে। আমার বিশ্বাস, ‘কিসমত’ দর্শকদের নতুন করে আনন্দ দেবে এবং শ্রোতাদের মধ্যে ভালো সাড়া ফেলবে।’

গানটি নিয়ে আশাবাদী নিলয়ও। তিনি বলেন, ‘কিসমত দারুণ একটি ডান্স নাম্বার। গানটির শুটিংয়ের সময় আমরা নিজেরাই গানের সঙ্গে অনেকটা সময় নেচেছি। পুরো আয়োজনটাই ছিল আনন্দের। আমার বিশ্বাস, গানটি প্রকাশের পর দর্শকরাও আমাদের সঙ্গে গানের তালে নাচবেন। ‘ময়না’র পর গানচিল মিউজিকের সঙ্গে এটি আরেকটি আনন্দের কাজ। আশা করছি, শ্রোতারা গানটি উপভোগ করবেন।’

Tags: আসিক ইকবালগানচিলদোলা
Previous Post

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

Next Post

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

Next Post
যশোরের মাছের ঘেরে মাছ মারা যাওয়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

দুই পুরুষের ছবি, তারা একটি ফুটবল ধরে আছেন, পটভূমি নীল।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা সভাপতিত্বের জন্য লড়াই না করে কাকে দেখতে চান উয়েফা প্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT