চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 23, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের নতুন খেলোয়াড় রদ্রিগো পরিচিতি অনুষ্ঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির মাঝমাঠে দীর্ঘদিনের নির্ভরতার নাম ছিলেন রদ্রি। স্প্যানিশ এই মিডফিল্ডার বার্সেলোনায় পাড়ি জমানোর পর তার জায়গায় নতুন কাউকে খুঁজে নেয়ার চ্যালেঞ্জের কথা জানিয়েছেন সিটির কোচ এনজো মারেসকা। তার বিশ্বাস, সময়ের সঙ্গে রদ্রির শূন্যতাও পূরণ করা সম্ভব।

বিশ্বকাপ ও ব্যালন ডি’অরজয়ী রদ্রি সাত মৌসুম ম্যানচেস্টার সিটিতে কাটানোর পর চলতি সপ্তাহে বার্সেলোনায় যোগ দিয়েছেন। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি জিতেছেন চারটি প্রিমিয়ার লিগ শিরোপাসহ চ্যাম্পিয়ন্স লিগ। তার বিদায়ে পেপ গার্দিওলার কাছ থেকে পাওয়া দলটির মাঝমাঠে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে।

তবে সেটিকে সমস্যা হিসেবে দেখছেন না মারেসকা। সাবেক চেলসি কোচ বলেছেন, ‘আমি নতুন রদ্রি খুঁজে বের করার চেষ্টা করব। রদ্রি যখন এখানে এসেছিল, তখন সে ব্যালন ডি’অর কিংবা চ্যাম্পিয়ন্স লিগ বা ক্লাব বিশ্বকাপ জেতেনি। এরপর ক্লাবে এসে সে অনেক গুরুত্বপূর্ণ অর্জন করেছে। এখন আমাদের লক্ষ্য নতুন রদ্রিকে খুঁজে বের করা।’

ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক দলবদলের ইতিহাস টেনে মারেসকা বলেছেন, ‘গুরুত্বপূর্ণ খেলোয়াড় চলে যাওয়ার পর নতুন তারকার আগমনই ফুটবলের স্বাভাবিক প্রক্রিয়া। ডেভিড সিলভা চলে যাওয়ার পর কেভিন ডি ব্রুইনে এসেছেন, সার্জিও আগুয়েরোর জায়গা নিয়েছেন আর্লিং হালান্ড। আবার ফের্নান্দিনহোর পর সিটিতে এসেছিলেন রদ্রি। এগুলো সবই আসলে স্বাভাবিক।’

রদ্রির পাশাপাশি এবারের দলবদলে সিটি হারিয়েছে বের্নার্দো সিলভা, জন স্টোনস, নাথান আকে ও তিজানি রেইন্ডার্সকেও। সাভিনিও টটেনহ্যামে যাওয়ার পথে রয়েছেন। ওমর মারমুশ ও নিকো গঞ্জালেসের ভবিষ্যৎ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ফলে গার্দিওলার পর মারেসকার হাতে আসা সিটি দলটি বেশ বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।

এখন পর্যন্ত গ্রীষ্মের দলবদলে সিটির উল্লেখযোগ্য সংযোজন একমাত্র এলিয়ট অ্যান্ডারসন। তবে দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে আরও খেলোয়াড় দলে আসবেন বলে আশাবাদী মারেসকা।

রোববার বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামবে সিটি। ম্যাচের আগে মারেসকা বলেছেন, ‘আশা করি, আমাদের যা যা করা দরকার, আমরা তা করতে পারব। এটা নিশ্চিত যে, বিভিন্ন কারণে কিছু খেলোয়াড় ক্লাব ছাড়তে চায়, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। কিন্তু আমাদের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে এবং যারা থাকতে চায় না, এমন খেলোয়াড়দের আমরা এখানে রাখতে চাই না। দলবদলের বাজারে এটাই স্বাভাবিক যে আপনাকে অপেক্ষা করতে হয়, কারণ সব ক্লাবই শেষ সপ্তাহ পর্যন্ত খেলোয়াড়দের ধরে রাখার চেষ্টা করে এবং তারপর বেশি দামে বিক্রি করে দেয়।’

Tags: ইপিএলবার্সেলোনামারেসকাম্যানসিটিরদ্রিলিড স্পোর্টস
Previous Post

বিয়ের আড়ালে পাচার, চীনে যাওয়া বাংলাদেশি নারীদের নিয়ে বাড়ছে উদ্বেগ

Next Post

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

Next Post
প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল যুবক, ঠাণ্ডা আবহাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

বার্সেলোনা ফুটবল দল চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT