চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 23, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাব্বিরের ফিফটি উদযাপন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাব্বির রহমানের ব্যাটে ভর করে টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ডারউইনে হোবার্ট হ্যারিকেন্স একাডেমিকে ৩ উইকেটে হারিয়েছে ইরফান শুক্কুরের দল। ১৫৪ রানের লক্ষ্য ২ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ এইচপি।

টসে জিতে রোববার হোবার্ট হ্যারিকেন্স একাডেমিকে ব্যাটিংয়ে পাঠান লাল-সবুজদের অধিনায়ক ইরফান শুক্কুর। শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। জ্যাক ডোরেন ৪ বলে ৬, রাধাকৃষ্ণা ৫ বলে ৭ এবং ব্র্যাডলি হোপ ১৭ রান করে ফিরে যান।

উইকেট পতনের মধ্যেও একপ্রান্ত আগলে রাখেন ত্যাগ উইলি। দারুণ ব্যাটিংয়ে ফিফটি পূরণ করা এ ব্যাটার শেষপর্যন্ত ৭৮ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক টিম ওয়ার্ডের ব্যাট থেকে আসে ১৫ রান, রাফ ম্যাকমিলান করেন ১১। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানের সংগ্রহ পায় হোবার্ট।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ রুবেল। তিনি শিকার করেন ৩ উইকেট। রিপন মণ্ডল নেন ২ উইকেট। এছাড়া আবু দায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন নেন একটি করে উইকেট।

লক্ষ্যে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে বাংলাদেশ এইচপি। মাত্র ৪ রানে হাবিবুর রহমান সোহান এবং ৯ রানে জিসান আলম সাজঘরে ফেরেন। আরিফুল হক ও অধিনায়ক ইরফান শুক্কুর দুজনেই ৪ রান করে আউট হলে দ্রুত চার উইকেট হারায় বাংলাদেশ।

তবে পঞ্চম উইকেটে ম্যাচের গতিপথ বদলে দেন সাব্বির রহমান ও শামীম পাটেয়ারী। দুজনের ব্যাটে আসে ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। ২৪ বলে ১৬ রান করে শামীম ফিরলেও সাব্বির নিজের মতো করে ইনিংস এগিয়ে নেন।

দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেয়া সাব্বির শেষপর্যন্ত ৫৯ রান করে আউট হন। তার কার্যকর ইনিংসেই জয়ের ভিত শক্ত হয়। এসএম মেহরব যোগ করেন ১৩ রান।

শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইন ও আবু হায়দার রনি দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করেন। সাকলাইন ১৯ এবং রনি ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ফলে ১৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ এইচপি।

Tags: বাংলাদেশ এইচপিলিড স্পোর্টসসাকলাইনসাব্বির
Previous Post

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

Next Post

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

Next Post
ফরিদপুরে সামরিক কলেজিয়েট স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে সেনা সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

দুটি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, প্রকৃতি পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিল আহমেদ ও ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের আদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT