চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

অগ্রিম বুকিংয়ে ঝড় তুলছে কেজিএফ তারকা যশের আসন্ন এই সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 24, আগস্ট 2026
in বিনোদন
A A
বিপজ্জনক অস্ত্র হাতে ধূর্ত যশের চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কেজিএফ’-এর আকাশচুম্বী সাফল্যের দীর্ঘ চার বছর পর ‘টক্সিক’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরছেন ভারতের কন্নড় তারকা যশ। মুক্তির আর মাত্র দুই দিন বাকি ছবিটির। এরইমধ্যে গীতু মোহনদাসের এই সিনেমা নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ চরমে। যার প্রভাব পড়ছে ছবিটির অগ্রিম টিকিট বিক্রিতে।

গেল শুক্রবার (২১ আগস্ট) শুরু হয়েছে এর অগ্রিম টিকিট বিক্রি, এরপরই ঝড় তুলেছে সিনেমাটি! অগ্রিম বুকিং শুরু হওয়ার পর বিপুল সংখ্যক মানুষ অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মে টিকিট বুক করেছে। রবিবার সকাল পর্যন্ত, বুক মাই শো প্ল্যাটফর্মে প্রতি ঘণ্টায় ১০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হচ্ছে। রবিবার সকাল পর্যন্ত, সমস্ত ভাষায় টক্সিক সিনেমার জন্য ৪.৭ লক্ষ টিকিট বিক্রি হয়েছে।

এনডিটিভির রিপোর্ট অনুসারে, শুধু ভারতেই প্রথম দিনের অগ্রিম বুকিংয়ের পরিমাণ ছাড়িয়েছে ২৭ কোটি রুপি! তবে এর মধ্যে ব্লক সিটও (যেসব আসন সাধারণ দর্শক বুকিং করতে পারেন না) অন্তর্ভুক্ত। ব্লক সিট বাদে অগ্রিম বুকিংয়ের পরিমাণ ১৮ কোটি রুপি পার করেছে।

যশ কর্ণাটক রাজ্যের। সেই রাজ্যে হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে টিকিট। কেবল কর্ণাটকেই ১৪ কোটি রুপিরও বেশি অগ্রিম বুকিং হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বুকিং হয়েছে মহারাষ্ট্রে, প্রায় আড়াই কোটি রুপি।

এদিকে আন্তর্জাতিক বাজারে কয়েক দিন আগেই শুরু হয়েছে ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং। এর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ১০ কোটি রুপির মতো বিক্রি হয়েছে। বাকি বাজারগুলোর খবর এখনো সামনে আসেনি।

ধারণা করা হচ্ছে, প্রথম দিনে চমকপ্রদ আয় করে নিতে পারে ‘টক্সিক’। ছাড়িয়ে যেতে পারে যশের আগের ব্লকবাস্টার ‘কেজিএফ : চ্যাপ্টার ২’কেও। ২০২২ সালের এই সিনেমা প্রথম দিন বিশ্বব্যাপী আয় করেছিল ১৬৪ কোটি রুপি।

‘টক্সিক’-এর অগ্রিম বুকিং শুরু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় ২,৫০,০০০ টিকিট বিক্রি হয়েছিল। অগ্রিম বুকিংয়ের দিক থেকে যশের ‘টক্সিক’ শাহরুখ খানের ‘জওয়ান’, রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-কে ছাড়িয়ে গেছে।

‘টক্সিক’-এ যশের সঙ্গে রয়েছেন কিয়ারা আদভানি, নয়নতারা, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি, তারা সুতারিয়া, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার।
Tags: অক্ষয় ওবেরয়অগ্রিম বুকিংকিয়ারা আদভানিকেজিএফটক্সিকতারা সুতারিয়ানয়নতারাযশরুক্মিণী বসন্তহুমা কুরেশি
Previous Post

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

Next Post

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

Next Post
নিহত বাংলাদেশি ব্যক্তির ছবি, বন্দুকধারীর গুলিতে নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

অজিতের ছবি, ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT