চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 23, আগস্ট 2026
in কর্পোরেট নিউজ, নারী
A A
বিআরটিসি মহিলা বাসের নতুন ই-টিকিটিং সেবা উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর ‘মহিলা বাস’ বা ‘পিংক বাস’ সার্ভিসে ই-টিকিটিং কার্যক্রম চালু করেছে সহজ লিমিটেড। এই উদ্যোগের আওতায় ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় পরিচালিত মোট ১৪টি মহিলা বাসে পিওএস মেশিনের মাধ্যমে ই-টিকিটিং সেবা দেয়া হচ্ছে।

সম্প্রতি তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে নারী যাত্রীরা বাসে ওঠার পর পিওএস মেশিনের মাধ্যমে দ্রুত ও সহজে ই-টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা টিকিটিং প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে।

এই উদ্যোগে ই-টিকিটিং পার্টনার হিসেবে সহজ লিমিটেড প্রযুক্তিগত সমাধান ও বাস্তবায়ন সহযোগিতা দিচ্ছে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহজের সংশ্লিষ্ট টিম বিআরটিসি ডিপোগুলোতে সরাসরি উপস্থিত থেকে মহিলা বাসগুলোর কন্ডাক্টরদের পিওএস মেশিন ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণে পিওএস মেশিন পরিচালনা, ই-টিকিট ইস্যু এবং টিকিটিং-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে কন্ডাক্টরদের ধারণা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা এবং বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিআরটিসির বাসে সহজের ই-টিকিটিংয়ের এর উদ্যোগ নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে পিওএস-ভিত্তিক ই-টিকিটিংয়ের মাধ্যমে টিকিট সংগ্রহের প্রক্রিয়া আরও দ্রুত ও সংগঠিত হওয়ার পাশাপাশি যাত্রীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তৈরি হবে।

তাছাড়া ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার মোট ১৪টি মহিলা বাসে এই সেবা চালুর মাধ্যমে পর্যায়ক্রমে গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার সুযোগ তৈরি হয়েছে। সহজের এই টিকিটিং সুবিধা ভবিষ্যতে দেশের গণপরিবহন খাতে প্রযুক্তিনির্ভর ও যাত্রীকেন্দ্রিক সেবা চালুর পথকে আরও সুগম করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

Previous Post

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

Next Post

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

Next Post
বঙ্গভবনে প্রথম কর্মদিবসের আনুষ্ঠানিকতা, রাষ্ট্রপতি মির্জা ফখরুল উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT