চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাকাইতে ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশ, সিরিজ ড্র করার সুখস্মৃতি নিয়ে ফিরছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 পূর্বাহ্ন 23, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডারউইনে দাপট দেখিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। তবে ম্যাকাই টেস্টে দেখল মুদ্রার অপর পিঠ। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর বল হাতে পাল্টা জবাব দিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ টিম টাইগার্স। তাতে এক ইনিংস ও ৫১ রানে হার দেখেছে বাংলাদেশ। তবে ডারউইনে জিতে ১-১ সমতায় সিরিজ ড্রয়ের সুখস্মৃতি নিয়ে ফিরছে নাজমুল হোসেন শান্তর দল।

শনিবার গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৩৪ ওভার ব্যাট করে ৬৪ রানে গুটিয়ে যায় সফরকারী দল। জবাবে নেমে ৫৩.২ ওভার ব্যাট করে ২১০ রানে থামে স্বাগতিকরা। ১৪৬ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৩৮.৩ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় সফরকারী দল।

চলতি শতাব্দীতে দুই ইনিংসেই শত রানের আগে গুটিয়ে যাওয়ার তৃতীয় ঘটনা এটি। এরআগে ২০০২ সালে শারজায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান ৫৯ ও ৫৩ রানে অলআউট হয়। এরপর ২০০৫ সালে হারারেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৯ ও ৯৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। টেস্ট ইতিহাসে সবমিলিয়ে ১৮তম বার ঘটল এমন।

ম্যাকাইতে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমেও ধস দেখেছিল বাংলাদেশ। কেবল দুই ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছান। শান্ত ৪৬ বলে ৩১ এবং মুশফিকুর রহিম ৮০ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।

অস্ট্রেলিয়া বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ৪ উইকেট নেন। প্যাট কামিন্স ও নাথান লায়ন নেন ৩টি করে উইকেট।

এর আগে শনিবার প্রথম ইনিংসে ব্যাটে নেমে বাংলাদেশ ব্যাটাররা ধস দেখে। সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল। মিরাজ ও তাইজুল ১১ রান করে করেন। ১০ রান করেন হাসান মাহমুদ। বাকিদের কেউ পৌঁছাতে পারেনি দুই অঙ্কের ঘরে। বাংলাদেশের ইনিংস থামে ৬৪ রানে।

অজি বোলারদের মধ্যে স্টার্ক ১০ ওভারে ৬ মেডেনসহ ১২ রানে ৬ উইকেট নেন। কামিন্স ৩ উইকেট এবং হ্যাজেলউড নেন এক উইকেট।

জবাবে নেমে ২১০ রান করে অস্ট্রেলিয়া। ৬৭ রান করেন করেন গ্রিন। স্টিভেন স্মিথ ৪২ রানে এবং ট্রাভিস হেড ২২ রানে আউট হন।

বাংলাদেশ বোলারদের মধ্যে শরিফুল ৭ উইকেট নেন। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

Tags: গ্রিনদ্বিতীয় টেস্টেপ্রথম দিনবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টম্যাকাইলিড স্পোর্টসশরিফুলস্টার্ক
Previous Post

বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি, চলছে উদ্ধার অভিযান

Next Post

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে ২৭ আগস্ট পর্যন্ত

Next Post
শিক্ষার্থীরা বদলির জন্য আবেদন ফর্ম পূরণ করছে, স্কুলে শিক্ষকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে ২৭ আগস্ট পর্যন্ত

বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান ফ্রান্স-যুক্তরাজ্যের ১০২ সাবেক কূটনীতিকের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT