চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

শেখ মহিউদ্দীন by শেখ মহিউদ্দীন
8:56 অপরাহ্ন 19, আগস্ট 2026
in - সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A
প্রাচীন ভবনের ধ্বংসাবশেষ, পুরনো স্থাপনা ও গাছের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহের ইতিহাস-ঐতিহ্যের অন্যতম নিদর্শন ‘আলেকজান্দ্রার ক্যাসেল’ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। সংস্কারের অভাবে ১৪৭ বছরের পুরোনো এই ঐতিহাসিক স্থাপনার বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে, খসে পড়ছে পলেস্তরা। চুরি হয়ে যাচ্ছে লোহার তৈরি বিভিন্ন অংশও। যেকোনো সময় ভবনটির কোনো অংশ ধসে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

ব্রহ্মপুত্র নদের তীরে জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী ১৮৭৯ সালে বিদেশি অতিথিদের থাকার জন্য এই স্থাপনাটি নির্মাণ করেন। তৎকালীন সময়ে প্রায় ৪৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত লোহার কুঠিটিতে ব্যবহার করা হয় বার্মা থেকে আনা সেগুন কাঠ, লোহা ও ইস্পাত। ১৪টি কক্ষের এই ভবনটি একসময় ময়মনসিংহের অন্যতম আকর্ষণীয় স্থাপনা ছিল।

স্থাপনাটির বিশেষ বৈশিষ্ট্য ছিল এর নির্মাণশৈলী। ভূমিকম্প প্রতিরোধী কাঠামোতে নির্মিত ভবনটির কক্ষগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে গরমের সময় তুলনামূলক ঠান্ডা এবং শীতের সময় উষ্ণ পরিবেশ পাওয়া যেত। শৈল্পিক কারুকাজে সাজানো এই ভবনটি এখন দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে জীর্ণ হয়ে পড়েছে।

আলেকজান্দ্রার ক্যাসেলের সঙ্গে জড়িয়ে আছে বহু গুণী মানুষের স্মৃতি। ১৯২৬ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধী এখানে অবস্থান করেছিলেন বলে জানা যায়। এ ছাড়া লর্ড কার্জন, চিত্তরঞ্জন দাস, নবাব স্যার সলিমুল্লাহ, কামাল পাশা ও নেতাজি সুভাষ চন্দ্র বসুসহ অনেক বিশিষ্ট ব্যক্তি এই স্থাপনায় এসেছেন।

তবে নতুন প্রজন্মের অনেকেই এই ঐতিহাসিক স্থাপনার ইতিহাস সম্পর্কে জানে না। কারণ স্থাপনাটির সামনে নেই পর্যাপ্ত তথ্যসম্বলিত কোনো পরিচিতি ফলক। ফলে বাইরে থেকে আসা দর্শনার্থীরাও এর ইতিহাস সম্পর্কে জানতে পারছেন না।

প্রাচীন আলেকজান্দ্রার ক্যাসেল ধ্বংসের পথে, দর্শনার্থীরা দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
আলেকজান্দ্রার ক্যাসেলের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা।

পর্যটক বিনয় হোসাইন বলেন, ‘এই ক্যাসেলটি ময়মনসিংহের ঐতিহ্য বহন করছে যুগ যুগ ধরে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরসহ বিশ্বখ্যাত ব্যক্তিরা এসেছেন। অথচ আজ এটি অবহেলিত।’

নগরীর বাসিন্দা সাংবাদিক কামরুজ্জামান মিন্টু বলেন, ময়মনসিংহে জমিদার আমলের আরও বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা রয়েছে। এগুলো সংরক্ষণ করা হলে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। এতে দেশ-বিদেশের পর্যটক বাড়ার পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।

স্কুলশিক্ষার্থী ইয়ার মাহামুদ বলেন, ‘আলেকজান্দ্রার ক্যাসেল সম্পর্কে এখানে কোনো বোর্ড নেই। এটি কবে, কে এবং কখন তৈরি করেছে, আমরা কিছুই জানি না। একটি তথ্যফলক থাকলে আমরা সহজেই এর ইতিহাস জানতে পারতাম।’

স্থানীয়দের নিরাপত্তা নিয়েও রয়েছে উদ্বেগ। আসমা তাবাসসুম নামে এক অভিভাবক বলেন, তার ছেলে ক্যাসেলের পাশের একটি স্কুলে পড়ে। অভিভাবকেরা অনেক সময় ক্যাসেলের নিচে বসে অপেক্ষা করেন। ‘অনেক সময় ভেতরে লোহা ভেঙে পড়ার শব্দ পাই। দেয়ালের প্লাস্টার খসে পড়ে। এতে আমরা সবসময় আতঙ্কিত থাকি’, বলেন তিনি।

প্রাচীন আলেকজান্দ্রার ক্যাসেল ধ্বংসের পথে. Channel i News - চ্যানেল আই নিউজ
এদিকে স্থাপনাটিতে দিনের বেলাতেও মাদকসেবীদের আড্ডা বসে বলে অভিযোগ রয়েছে। ফলে ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণের পাশাপাশি এর নিরাপত্তা ও পরিবেশ নিয়েও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংস্কৃতিকর্মী ও পুরাকীর্তি সুরক্ষা কমিটির সদস্যসচিব ইমতিয়াজ আহমেদ তানসেন বলেন, ‘শুধু স্থাপনা ধসে পড়ছে না, ধসে পড়ছে আমাদের ইতিহাস।’ দীর্ঘদিন ধরে নাগরিক সমাজ ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ ও সংস্কারের দাবি জানিয়ে আসছে বলেও জানান তিনি।

তবে আলেকজান্দ্রার ক্যাসেল সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা বলেন, ময়মনসিংহের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা সংস্কার ও সংরক্ষণের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। ওই প্রকল্পের আওতায় আলেকজান্দ্রার ক্যাসেলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যবেক্ষণের ভিত্তিতে সংস্কারকাজ শুরু হবে।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সংস্কার ও সংরক্ষণের মাধ্যমে ১৪৭ বছরের পুরোনো আলেকজান্দ্রার ক্যাসেলকে শুধু একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে নয়, ময়মনসিংহের অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে তোলা হবে। এতে একদিকে যেমন হারিয়ে যেতে বসা ইতিহাস সংরক্ষিত হবে, অন্যদিকে নতুন প্রজন্মও জানতে পারবে এই স্থাপনার সঙ্গে জড়িয়ে থাকা গৌরবময় ইতিহাস।

Previous Post

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

Next Post

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

Next Post
Bangladeshi officials hold a press conference on primary education monitoring. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

বাংলাদেশি প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT