চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:50 পূর্বাহ্ন 19, আগস্ট 2026
in স্পোর্টস
A A
ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেনের ছবি, স্মৃতিচারণমূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চব্বিশ ঘণ্টার ক্রীড়া টেলিভিশনের ধারণা দিয়ে সম্প্রচার জগতে বিপ্লব আনা বিল রাসমুসেন মারা গেছেন। মৃত্যুকালে ইএসপিএনের প্রতিষ্ঠাতার বয়স হয়েছিল ৯৩ বছর।

দীর্ঘদিন ধরে পারকিনসন ডিজিজে আক্রান্ত ছিলেন রাসমুসেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের বাড়িতে মারা যান। ইএসপিএন জানিয়েছে, ২০১৪ সালে তার এই রোগ ধরা পড়ে। ২০১৯ সালে বিষয়টি প্রকাশ্যে জানান তিনি।

তার মৃত্যুর খবর দিয়ে ইএসপিএন চেয়ারম্যান জিমি পিটারো তাকে ‘দূরদর্শী উদ্ভাবক’ হিসেবে স্মরণ করেছেন। তার উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মানসিকতার প্রভাব ইএসপিএনে এখনো রয়েছে বলে জানান তিনি।

রাসমুসেনের ক্রীড়া টেলিভিশনের ভাবনার শুরু ১৯৭৮ সালে। তখন তিনি ওয়ার্ল্ড হকি অ্যাসোসিয়েশনের নিউ ইংল্যান্ড হোয়েলার্সের জনসংযোগ কর্মকর্তা। চাকরি হারানোর পর ছেলে স্কটকে নিয়ে একদিন গাড়িতে যাচ্ছিলেন।

কানেটিকাটের একটি মহাসড়কে যানজটে আটকে ছিলেন বাবা-ছেলে। সেখানেই আসে নতুন ভাবনা। শুধু খেলাধুলা নিয়ে ২৪ ঘণ্টার একটি টেলিভিশন নেটওয়ার্ক। প্রথমে পরিকল্পনা ছিল শুধু কানেটিকাটের দর্শকদের জন্য অনুষ্ঠান করার। পরে সেই ভাবনা ছড়িয়ে পড়ে জাতীয় পর্যায়ে। মাত্র ৯ হাজার ডলারের ক্রেডিট কার্ড ঋণ নিয়েও উদ্যোগটি এগিয়ে নেন তারা।

গেটি অয়েল, এনসিএএ ও অ্যানহয়জার-বুশের সহায়তায় স্বপ্ন বাস্তব হয়। ১৯৭৯ সালের ৭ সেপ্টেম্বর যাত্রা শুরু করে নতুন নেটওয়ার্ক। প্রথম দিনই সম্প্রচারিত হয় ‘স্পোর্টসসেন্টার’। তখন নাম ছিল ‘এন্টারটেইনমেন্ট অ্যান্ড স্পোর্টস প্রোগ্রামিং নেটওয়ার্ক’। ১৯৮৪ সালে সংক্ষিপ্ত করে নাম রাখা হয় ইএসপিএন।

রাসমুসেন ছিলেন ইএসপিএনের প্রথম প্রেসিডেন্ট ও অন্যতম প্রতিষ্ঠাতা। তবে ১৯৮০ সালের অক্টোবরে তিনি সক্রিয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ইএসপিএন থেকে সরে যাওয়ার পরও ক্রীড়া সম্প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন রাসমুসেন। বিভিন্ন সম্প্রচারস্বত্ব ও গণমাধ্যম প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবেও কাজ করেন।

তার অবদানের স্বীকৃতিও এসেছে বহুবার। ২০২৫ সালে তাকে স্পোর্টস ব্রডকাস্টিং হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯৪ সালে ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’ তাকে ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা ব্যক্তিদের তালিকায় রাখে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে তাকে বলা হয়েছে ‘দ্য ফাদার অব স্পোর্টস টেলিভিশন’।

১৯৩২ সালের ১৫ অক্টোবর শিকাগোতে জন্ম রাসমুসেনের। অর্থনীতিতে পড়াশোনা শেষে বিমানবাহিনীতে কাজ করেন। পরে এমবিএ করেন রাটগার্স বিশ্ববিদ্যালয় থেকে।

দীর্ঘ কর্মজীবনে ক্রীড়া সম্প্রচারের চেহারা বদলে দিয়েছেন তিনি। ব্রিস্টলের ছোট্ট এক উদ্যোগ থেকে ইএসপিএন আজ বিশ্বের অন্যতম বড় ক্রীড়া সম্প্রচার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

Tags: ইএসপিএনমৃত্যুলিড স্পোর্টস
Previous Post

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

Next Post

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

Next Post
জনপ্রিয় সংবাদ portal চ্যানেল আই অনলাইন এর ছবি, বাংলাদেশে খবর ও সমাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

প্রথমবারের টাটার এজিএমের ছবি, বাংলাদেশি ব্যবসায়ীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের টাটার এজিএম হলো না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT