চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:20 পূর্বাহ্ন 17, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশ্বের একজন রাজনৈতিক নেতা, চোখে চশমা, গম্ভীর মুখাবয়ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় প্রতিরাতে ৩০ থেকে ৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের নয়, এর বাইরেও হত্যাকাণ্ড চালানোর পক্ষে মত দিয়েছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ আগস্ট প্রকাশিত এক পডকাস্টে সাবেক ইসরায়েলি বন্দি রোম ব্রাসলাভস্কির সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন বেন-গভির। পরে ফিলিস্তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে তার বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

আলোচনায় বেন-গভির বলেন, ‘গাজায় এমন মানুষ আছে, যারা বেঁচে থাকার যোগ্য নয়। তাদের বেঁচে থাকা উচিত নয়। তারা মানুষও নয়।’

গাজায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে আবারও হত্যাকাণ্ড চালানোর পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, ইসরায়েলের উচিত লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড চালানো এবং তা শুধু তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের গুরুত্বপূর্ণ সদস্য বেন-গভির দেশটির পুলিশ ও কারাগার ব্যবস্থার দায়িত্বে রয়েছেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনীকে সরাসরি হামলার নির্দেশ দেওয়ার আনুষ্ঠানিক ক্ষমতা তার নেই। নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য হিসেবে যুদ্ধ ও নিরাপত্তা নীতিনির্ধারণে অবশ্য তার ভূমিকা রয়েছে।

গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি সামরিক হামলা কমিয়ে আনার নেতানিয়াহুর সিদ্ধান্তেরও সমালোচনা করেন বেন-গভির। তার বক্তব্য, গাজায় আবারও হত্যাকাণ্ড জোরদার করা উচিত।

আলোচনায় ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর নিয়েও কথা বলেন বেন-গভির ও ব্রাসলাভস্কি। ইসরায়েলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার দায়ে সামরিক আদালতে দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার আইন সম্প্রতি কার্যকর হয়েছে।

ব্রাসলাভস্কি বেন-গভিরকে বলেন, ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার সুযোগ পেলে তিনি নিজ হাতে তা করতে চান। জবাবে বেন-গভির বলেন, এই সুযোগ নিশ্চিত করতে তিনি সবকিছু করবেন।

গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে চলে যাওয়ার বিষয়েও সমর্থন জানান বেন-গভির। একই সঙ্গে গাজায় ইসরায়েলি বসতি স্থাপনের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, ‘পুরো গাজাই আমাদের।’

ফিলিস্তিনিদের গাজা থেকে ব্যাপকভাবে বা জোরপূর্বক সরিয়ে দেওয়ার পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনজীবীরা জাতিগত নিধন বা জাতিগত নির্মূলের শামিল হতে পারে বলে সতর্ক করে আসছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় গাজায় ১ হাজার ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

বেন-গভিরের সাম্প্রতিক বক্তব্য তার দীর্ঘদিনের কট্টর অবস্থানেরই ধারাবাহিকতা। কিশোর বয়সে নিষিদ্ধ কাহানিস্ট জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার সময় থেকেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত তিনি।

মন্ত্রী হিসেবে প্রাণঘাতী হামলায় দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের পক্ষে জোরালো প্রচারণা চালিয়েছেন বেন-গভির। ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের জীবনযাত্রার পরিস্থিতি আরও কঠোর করার পক্ষেও তিনি প্রকাশ্যে কথা বলেছেন।

এসব অবস্থানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বেন-গভির। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ তার ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে। তবে এসব পদক্ষেপ তার রাজনৈতিক অবস্থান বা কর্মকাণ্ডে বড় কোনো পরিবর্তন আনতে পারেনি।

Tags: ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধফিলিস্তিনিকে হত্যা
Previous Post

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

Next Post

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

Next Post
প্রধানমন্ত্রী মোদী ভারতের জাতীয় পতাকার সামনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

অভিনেত্রী ও রাজনীতিবিদ ইভানকা ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT